এক্সপ্লোর

Dev: সরকারি পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ, 'টেক্কা' দিয়ে অন্য খবর শোনালেন দেব

Dev on Tekka: কেন তিনি এই পদ ছাড়লেন, সেই নিয়ে মুখ খোলেননি অভিনেতা-সাংসদ। তবে দেব মুখ না খুললেও এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

কলকাতা: তাঁর সরকারি পদ ছাড়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে.. তখন অন্য কাজে ব্যস্ত সাংসদ অভিনেতা দেব (Dev)। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র প্রথম শিডিউলের কাজ শেষ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন, শ্যুটিং শেষের সেই ছবি। তবে রাজনীতি নিয়ে, সরকারি পদ ছাড়া নিয়ে মুখে কুলুপ দেবের। 

সদ্য প্রকাশ্যে আসে, দেবের ৩টি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার খবর। রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব। তবে কেবলমাত্র ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন দেব। কেন তিনি এই পদ ছাড়লেন, সেই নিয়ে মুখ খোলেননি অভিনেতা-সাংসদ। তবে দেব মুখ না খুললেও এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৪ এবং ২০১৯ সালে ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দুবার জিতেছেন দেব। দলেও তাঁর ভাবমূর্তি বেশ ভাল। তবে হঠাৎ কী হল তাঁর? 

নাহ.. উত্তর মেলেনি দেবের তরফে। বরং আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবি 'টেক্কা'-র শ্যুটিংয়ের আপডেট জানালেন তিনি। সঙ্গে জানালেন, পুজোয় আসছে সৃজিতের নতুন ছবি, 'টেক্কা'। এই ছবিতে দেব ছাড়াও দেখা যাবে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। 

দেব যে ছবি পোস্ট করেছেন, সেখানে শ্যুটিংয়ের লুকেই দেখা যাচ্ছে দেব-রুক্মিণীকে। এলোমেলো চুল দাড়ির মধ্যেও দেবের শেয়ার করা ছবিতে উজ্জ্বল দেবের হাসি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। তবে রাজনীতি, পদত্যাগ... সেই সমস্ত কিছু যে ইচ্ছা করেই এড়িয়ে গেলেন দেব। তার পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ? নাকি অন্য কোনও কারণেই ৩টি পদ ছেড়েছেন দেব... সেই উত্তর জানেন কেবল দেবই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জন, আলাদা থাকছেন.. তবু জন্মদিনে অভিষেকের জন্য বিশেষ বার্তা ঐশ্বর্য্যের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget