এক্সপ্লোর

লাল সাদা শাড়িতে বাড়ির লক্ষ্মী প্রতিমাকে বরণ করে নিলেন উত্তমকুমারের পুত্রবধূ

গামছা পাড়ের শাড়ি, সিঁথিতে সিঁদুর। ঘরের লক্ষ্মীকে বরণ করে নিলেন দেবলীনা কুমার। উত্তমকুমারের পুত্রবধূ হিসাবে এই প্রথম লক্ষ্মীপুজো তাঁর। একদিকে নিজের বাড়ির পুজো অন্যদিকে শ্বশুরবাড়ির। 

কলকাতা: গামছা পাড়ের শাড়ি, সিঁথিতে সিঁদুর। ঘরের লক্ষ্মীকে বরণ করে নিলেন দেবলীনা কুমার। উত্তমকুমারের পুত্রবধূ হিসাবে এই প্রথম লক্ষ্মীপুজো তাঁর। একদিকে নিজের বাড়ির পুজো অন্যদিকে শ্বশুরবাড়ির। 

নিজের বাড়িতে লক্ষ্মীপুজো হয় তাঁর। সকালে সেই পুজোর দায়িত্ব সেরে শ্বশুরবাড়িতে চলে এসেছেন দেবলীনা। বাড়ির নিয়ম মেনে পুজোয় বসেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এবার পুজোয় বসেছিলেন তিনিও। আর আজ বাড়ির বউ হিসেবে দেবী প্রতিমাকে বরণ করে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন দেবলীনা। সঙ্গে লিখলেন, 'আবার এসো মা।'


 

এমনিতেই পুজোর কাজ করতে বেশ পছন্দ করেন দেবলীনা। এবিপি লাইভকে দেবলীনা বলেছিলেন, 'আমি সবরকম পুজো নিয়েই বেশ এক্সাইটেড থাকি। পুজোর কাজ  করতে আমার খুবই ভাল লাগে। আর এই বছর যেহেতু দুই বাড়িরই দায়িত্ব খানিক করে সামলাতে হচ্ছে তাই অন্যরকম একটা ভাল লাগা আছে।'

অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বিখ্যাত দেবলীনা কুমার। ২০১১ সালে শুরু করেছিলেন নিজের স্বপ্নের নাচের স্কুল - Lai Haraoba। বিগত ১০ বছর ধরে সেখানে বেশ বড় করেই লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী। থিম করে, মণ্ডপ তৈরি করে পুজো হয় প্রত্যেক বছর। সেই সঙ্গে থাকে এলাহি ভোগের আয়োজন। 'আমাদের বাড়ির ভোগে থাকছে পোলাও, লুচি, সাত রকমের ভাজা, ছোলার ডাল, আলুর দম, ছানার কালিয়া, নাড়ু, চাটনি, পায়েস, মিষ্টি। আর সবটাই বাড়িতে বানানো হয়।'

চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মীপুজো মানেই সকলের জন্য অবারিত দ্বার। কিন্তু করোনা আবহে কি কোনও বিশেষ বিধিনিষেধ থাকছে? দেবলীনার কথায়, 'এবারে আলাদা করে কাউকে সেভাবে নিমন্ত্রণ করা হয়নি। তবে পুজোর বাড়িতে কেউ এলে তাঁকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে না।'

উত্তমকুমারের বাড়ির প্রতিমা তৈরি হয় তাঁর স্ত্রী গৌরীদেবীর আদলে। সেই প্রথা চলে আসছে আজও। এবিপি লাইভকে গৌরব জানিয়েছিলেন, 'প্রতিবার নতুন মুর্তি তৈরি হয়। একসময় আমাদের বাড়ির প্রতিমা বানাতেন নীরঞ্জন পাল। এখন তাঁর পরিবারই ঠাকুর তৈরি হয়। ঠাকুমার (গৌরীদেবী) মুখের ছাঁচ রয়েছে ওনাদের কাছে।'

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget