এক্সপ্লোর

Dhaakad: 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে চূড়ান্ত ব্যর্থ 'ধাকড়', বিক্রি হল মাত্র এই ক'টা টিকিট!

Box Office Collection: এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বু অভিনীত হরর কমেডি 'ভুলভুলাইয়া টু'। ইতিমধ্যে এই ছবি পৌঁছে গিয়েছে ১০০ কোটির ক্লাবের দোরগোড়ায়।

মুম্বই: একদিকে যখন বক্স অফিসে ঝড় তুলেছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2), তখন অন্যদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'ধাকড়' (Dhaakad)। বক্স অফিস কালেকশনে এখনও পর্যন্ত কার্যত চূড়ান্ত ব্যর্থ এই ছবি। সারাদেশে কতগুলো টিকিট বিক্রি হয়েছে, তা জেনে অবাক হচ্ছেন নেট নাগরিকরা।

'ধাকড়' বক্স অফিস কালেকশন-

করোনা সংক্রমণ কিছুটা কাটতেই খুলে গিয়েছে সিনেমা হল। বলিউডে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। প্রতিটা ছবিই কম-বেশি নিজের নিজের যোগ্যতামতো ব্যবসা করছে। কিন্তু কঙ্গনা রানাউতের 'ধাকড়' ছবির ব্যবসা অবাক করে দিয়েছে নেট নাগরিকদের। এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বু অভিনীত হরর কমেডি 'ভুলভুলাইয়া টু'। ইতিমধ্যে এই ছবি পৌঁছে গিয়েছে ১০০ কোটির ক্লাবের দোরগোড়ায়। শুক্রবার পর্যন্ত ৯৮.৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। অন্যদিকে একইসঙ্গে মুক্তি পাওয়া 'ধাকড়'-এর ব্যবসা চূড়ান্ত হতাশ করেছে নির্মাতাদের। জানা গিয়েছে, মুক্তি পাওয়ার পর আটদিন পেরিয়ে গেলেও কঙ্গনা রানাউতের ছবি ব্যবসা করেছে মাত্র ৪ হাজার ৪২০ টাকার। সারাদেশে এই ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ২০টি। না। একেবারেই ভুল পড়ছেন না। এই তথ্যই দিচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। কঙ্গনার ছবির এমন ব্যর্থতা একেবারেই আশা করেননি নির্মাতারা জানা গিয়েছে, 'ধাকড়' ছবি তৈরির বাজেট ছিল ৮০ থেকে ৯০ কোটি টাকার। সেখানে ব্যবসা এখনও পর্যন্ত মাত্র ৪৪২০ টাকার। সর্বকালের সবথেকে বড় ব্যর্থ ছবি এখনও পর্যন্ত 'ধাকড়'। এমনই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।

আরও পড়ুন - Bollywood Updates: কী সম্পর্ক ছিল সিদ্ধার্থ শুক্লর সঙ্গে? সত্যিটা অবশেষে জানিয়ে দিলেন রশ্মি দেশাই

বিভিন্ন সূত্রে খবর, বক্স অফিসে যখন এতটাই হতাশাজনক ব্যবসা 'ধাকড়'-এর। তখন নির্মাতাদের নজর ছিল ওটিটি রাইটস বিক্রির দিকে। জানা যাচ্ছে, সেখানেই কার্যত স্ট্রাগল করতে হচ্ছে এই ছবিকে। খবর, এখনও পর্যন্ত কোনও ওটিটি প্ল্যাটফর্মেই বিক্রি হয়নি 'ধাকড়'-এর রাইটস। প্রসঙ্গত, কঙ্গনা রানাউত ছাড়া 'ধাকড়' ছবিতে দেখা গিয়েছে অর্জুন রামপাল, দিব্যা দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget