এক্সপ্লোর

Bollywood Updates: কী সম্পর্ক ছিল সিদ্ধার্থ শুক্লর সঙ্গে? সত্যিটা অবশেষে জানিয়ে দিলেন রশ্মি দেশাই

সিদ্ধার্থ শুক্লর সঙ্গে কী সম্পর্ক ছিল রশ্মি দেশাইয়ের? কেন একে অপরের সঙ্গে ঝগড়া করতেন তাঁরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা খুলে বললেন অভিনেত্রী।

মুম্বই: প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) সঙ্গে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের (Rashmi Desai) সম্পর্ক 'বিগ বস'-এর ঘর থেকে শুরু হয়নি। তারও আগে তাঁরা একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করতেন। 'দিল সে দিল তক' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ - রশ্মি। পর্দায় তাঁদের সমীকরণ অত্যন্ত জনপ্রিয় ছিল দর্শক মহলে। কিন্তু ধারাবাহিক চলার মাঝেই তা ছেড়ে দেন সিদ্ধার্থ। ফের তাঁদের একসঙ্গে দেখা যায় 'বিগ বস সিজন ১৩'-তে। যেখানে তাঁদের ঝগড়া পাশাপাশি সমীকরণ ফের নজর কাড়ে।

'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পর পরই আকষ্মিকভাবে প্রয়াণ হয় সিদ্ধার্থ শুক্লর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বলিউড অভিনেত্রী রশ্মি দেশাই ব্যাপকভাবে ট্রোল হতে থাকেন অভিনেতার মৃত্যুর পর থেকে নেট নাগরিকরা অভিনেত্রীর প্রসঙ্গে নানা কুরুচিপূর্ণ মন্তব্যও করেন। অভিনেত্রীর দুঃখপ্রকাশকে 'কুমিরের কান্না' বলেও মন্তব্য করতে দেখা যায় নেট নাগরিকদের একাংশকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মি দেশাই জানালেন সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল।

সিদ্ধার্থ শুক্লর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রশ্মি দেশাই-

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রশ্মি দেশাই জানালেন, যে সময় সিদ্ধার্থ শুক্লর মৃত্যু হয়, তখন তিনি নিজের ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই কোনও প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা ট্রোল তাঁকে আর স্পর্শ করতে পারে না। রশ্মি দেশাই বলেন, 'আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটছিল সেই সময়। আমি যখন সিদ্ধার্থের সঙ্গে ধারাবাহিকে অভিনয় করতাম, তখন ও আমার জীবন সম্পর্কে অনেকটাই জানত। খুব কাছ থেকে আমার জীবনের নানা কিছু দেখেছে ও। আমরা ঝগড়া করতাম অন্য জায়গা থেকে। আমি সবসময় ওকে বলতাম যে ওর ওই বড় চেহারাটার মধ্যে একটা ১০ বছরের বাচ্চা রয়েছে। নিজের শর্তে বাঁচত সিদ্ধার্থ।'

আরও পড়ুন - Shona Roder Gaan: দিয়ার চক্রান্ত কি সফল হবে? আনন্দীকে ভুলতে কী করতে চলেছে অনুভব?

রশ্মি আরও বলেন, 'এমন নয় যে আমরা 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে আর একে অপরের সঙ্গে কথা বলিনি। যখন আমি দেখি যে ও ওর কেরিয়ারে উন্নতি করছে, আমার সবসময় ভালো অনুভব হত। আমাদের মধ্যে যোগাযোগও ছিল। আমরা প্রাপ্তবয়স্ক মানুষের মতো মেলামেশা করতাম। একে অপরের গণ্ডী সম্পর্কে জানতাম। মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আবার আমাদের মধ্যে যা হয়েছএ, তার জন্য অনেক ঘৃণাও করেছে। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল কিংবা আমাদের জার্নি কেমন ছিল, তা শুধুমাত্র আমরা দুজনেই জানি।'

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget