এক্সপ্লোর

Dhanush Aishwaryaa Separation: মানুষ হিসেবে কেমন ধনুশ? ফাঁস করলেন রজনীকান্ত

ধনুশ ও থালাইভা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রজনীকান্তের পুরনো একটি ভিডিও। যেখানে ধনুশ কেমন মানুষ, সে সম্পর্কে বলতে শোনা গিয়েছে সুপারস্টারকে।

চেন্নাই: মাত্র কয়েকদিন আগেই স্ত্রী ঐশ্বর্যর (Aishwaryaa R Dhanush) সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush)। বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছিলেন যে, গত ১৮ বছর তাঁরা একে অপরের বন্ধু, দম্পতি, বাবা-মা, শুভাকাঙ্খী হিসেবে ছিলেন। এখন তাঁরা বুঝতে পারছেন, আলাদা হয়ে যাওয়াই তাঁদের জন্য ভালো। পাশাপাশি ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখারও আবেদন জানিয়েছিলেন। ধনুশ ও থালাইভা রজনীকান্তের (Rajinikanth) বড় মেয়ে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রজনীকান্তের পুরনো একটি ভিডিও। যেখানে ধনুশ কেমন মানুষ, সে সম্পর্কে বলতে শোনা গিয়েছে সুপারস্টারকে।

নেট দুনিয়ায় রজনীকান্তের পুরনো যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে থালাইভাকে বলতে শোনা যাচ্ছে, 'ধনুশ খুবই ভালো ছেলে। ও ওর বাবা-মাকে সম্মান করে। বাবা-মাকে ঈশ্বর হিসেবে মানে। ও ওর স্ত্রীর যত্ন নেয়। ও খুবই ভালো একজন বাবা। খুব ভালো জামাইও বটে। একজন ভালো মানুষ। আর অবশ্যই জন্মগত প্রতিভাবান।' প্রসঙ্গত, 'কালা' ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে এসে ধনুশ সম্পর্কে কথাগুলি বলেন রজনীকান্ত। থালাইভার সঙ্গে ধনুশের সম্পর্ক কতটা মধুর তা অভিনেতার সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই দেখা যায়। প্রায়শই শ্বশুরের সঙ্গে নানা ছবি শেয়ার করেন অভিনেতা। শেষবার জাতীয় পুরস্কার নেওয়ার মঞ্চে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

আরও পড়ুন - Top Entertainment News Today: আসছে দেব-রুক্মিনীর 'কিশমিশ', ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর

২০০৪ সালে রাজকীয়ভাবে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে বিয়ে হয়েছিল ধনুশের। যাত্রা এবং লিঙ্গা নামে তাঁদের দুই সন্তানও রয়েছে। অভিনেতার বিবাহবিচ্ছেদের ঘোষণায় অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁরা এখনও এই খবর বিশ্বাস করতে পারছেন না। প্রসঙ্গত, সম্প্রতি ধনুশের বাবা জানিয়েছেন যে, ঐশ্বর্যর সঙ্গে ধনুশের বিবাহবিচ্ছেদ হয়নি। তাঁদের মধ্যে সাধারণ পারিবারিক সমস্যা হয়েছে। কোনও কারণে মতবিরোধ হয়েছে তারকা দম্পতির মধ্যে। এই মুহূর্তে ধনুশ এবং ঐশ্বর্য দুজনেই শহরের বাইরে। তাঁদের সঙ্গে কথা বলেছেন ধনুশের বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget