এক্সপ্লোর

Dhanush Aishwaryaa Separation: ধনুশ-ঐশ্বর্যের বিচ্ছেদে হতভম্ব অনুরাগীরা, সহানুভূতির বার্তা দিলেন রজনীকান্তের উদ্দেশে

Dhanush Aishwaryaa Separation: 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে ও একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। সফরটা ছিল মানুষ হিসেবে গড়ে ওঠার, একে অপরকে বোঝার, মানিয়ে চলার।'

নয়াদিল্লি: ১৭ জানুয়ারি রাতে বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের কথা জানান দক্ষিণী সুপারস্টার ধনুশ (Superstar Dhanush) এবং তাঁর স্ত্রী ও রজনীকান্তের (Rajinikanth) মেয়ে ঐশ্বর্য (Aishwaryaa)। ১৮ বছরের বিয়ের সম্পর্কে শেষ পর্যন্ত ইতি টানলেন তাঁরা। ধনুশ তাঁর সোশ্যাল মিডিয়ায় আলাদা হওয়ার কথা ঘোষণা করেন এবং তাঁর ভক্তদের কাছে এই সিদ্ধান্তকে সম্মান জানানোর ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন।

ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভাল। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামী দিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।'

আরও পড়ুন: Javed Akhtar: ফারহান-জোয়া-শাবানা ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন জাভেদ আখতারের

ধনুশ এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ার ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে। অধিকাংশ ভক্তদেরই মন ভাবে এবং তাঁদের কাছে খবরটি 'অবিশ্বাস্য' বলে মনে হয়। তাঁরা এই কঠিন সময়ে প্রিয় থালাইভার দিকেও সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। এক অনুরাগী লেখেন, 'দয়া করে আপনি শক্ত থাকুন থালাইভা'। অপর একজন ট্যুইট করেন, 'এই খবর অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য। তাঁদের বিচ্ছেদের পিছনে কী কারণ রয়েছে তা আমাদের জানার প্রয়োজন নেই এবং ভক্তদের উচিত তাঁদের সময় দেওয়া। আমরা কেবল ধনুশ ও ঐশ্বর্যকে তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাই।'

প্রসঙ্গত ধনুশের অধুনা প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য হলেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে। দক্ষিণ ভারতে তাঁকে ঈশ্বরের আসনে বসানো হয়। তাঁর মেয়ের বিচ্ছেদের খবরে অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন 'থালাইভা' রজনীকান্তের। তাঁকে ট্যাগ করা পোস্টে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া।

 

২০০৪ সালের ১৮ নভেম্বর গাঁটছড়া বাঁধেন ধনুশ ও ঐশ্বর্য। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। ধনুশকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা আলি খান। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অন্যদিকে ঐশ্বর্য '৩' ছবি দিয়ে পরিচালনায় নাম লেখান। সেই ছবিতে অভিনয় করেন ধনুশ ও শ্রুতি হাসান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget