এক্সপ্লোর

Aishwaryaa Rajinikanth-Dhanush Separated: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে ১৮ বছর পর বিচ্ছেদ ধনুশের

ধনুশের স্ত্রী ঐশ্বর্যও অভিনেতার পোস্টের পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে খবরটি দিয়েছেন। এবং তিনি লিখেছেন, 'কোনও ক্যাপশনেরই দরকার নেই। শুধু দরকার আপনাদের ভালোবাসা এবং সঙ্গ।'

চেন্নাই: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।' সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার পরই ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন - Laal Singh Chaddha: করোনা পরিস্থিতিতে কি ফের পিছিয়ে যাবে 'লাল সিং চাড্ডা'র মুক্তি?

ধনুশের (Dhanush Aishwaryaa Separation) এমন পোস্ট দেখে বেশিরভাগ অনুরাগীই যেন খবরটাকে বিশ্বাস করে উঠতে পারছেন না। অনেকেই লিখেছেন, 'যা পড়ছি, তা আদৌ সত্যি!'। তাঁদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে, যে তাঁরা যেন অভিনেতার এমন খবরে ঘোরের মধ্যে রয়েছেন। আবার অনেক নেট নাগরিক লিখেছেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত খবর। হজম করতে সময় লাগবে।'

এদিন ধনুশের স্ত্রী ঐশ্বর্যও অভিনেতার পোস্টের পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে খবরটি দিয়েছেন। এবং তিনি লিখেছেন, 'কোনও ক্যাপশনেরই দরকার নেই। শুধু দরকার আপনাদের ভালোবাসা এবং সঙ্গ।' প্রসঙ্গত, ২০০৪ সালের ১৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধনুশ এবং ঐশ্বর্য। তাঁদের দুই সন্তানও রয়েছে। 

ধনুশকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা আলি খান। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে গত বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget