এক্সপ্লোর

Dharmendra-Hema Malini: বিবাহবার্ষিকীতে ফের সাত জন্মের অঙ্গীকার ধর্মেন্দ্র-হেমার, গেলেন না সানি ও ববি

Bollywood News: বিবাহবার্ষিকীর ওই বিশেষ মুহূর্ত নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হেমা।

নয়াদিল্লি: নয় নয় করে চার দশকের বেশি বয়স হয়ে গিয়েছে দাম্পত্যের। ৯০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে একজন, অন্য জন ৮০ ছুঁইছুঁই। তবে পরস্পরের প্রতি অনুভূতি আজও সবুজ। তাই ৪৪তম বিবাহবার্ষিকীতে ফের একবার বিয়ে সারলেন বলিউড অভিনেতা ধর্মেনন্দ্র এবং সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। মালাবদলের পরের মুহূর্তের ছবি নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন হেমা। তাঁদের বিয়েতে মেয়ে এষা দেওলকে দেখা গেলেও, সানি বা ববিকে দেখা যায়নি। তাঁরা বিয়েতে যাননি বলেই খবর। (armendra-Hema Malini)

বিবাহবার্ষিকীর ওই বিশেষ মুহূর্ত নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হেমা। ছবি পোস্ট করেছেন এষাও। কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপনের পরিবর্তে তাঁরা বাড়িতে আবারও বিয়ে সারেন বলে জানা গিয়েছে। ছবিতেও ধর্মেন্দ্র এবং হেমার গলায় পেল্লাই আকারের মালা চোখে পড়েছে। তবে প্রথম বারের মতোই, এবারও ধর্মেন্দ্রর পরিবারের তরফে কেউ এই বিয়ের অনুষ্ঠানে শামিল হননি বলে জানা গিয়েছে। (Bollywood News)

১৯৭০ সালে ‘তু হাসিন ম্যাঁয় জওয়ান’ ছবির সেটে আলাপ ধর্মেন্দ্র এবং হেমার। ছবির শ্যুটিং চলাকালীনই মন দেওয়া নেওয়া হয়। এক সাক্ষাৎকারে হেমা জানান, প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে ধর্মেন্দ্রর সঙ্গে গোটা জীবন কাটাবেন তিনি। তবে সম্পর্ক সহজে গড়ে উঠলেও, বিয়ে পর্যন্ত এগোতে কম ঝড়-ঝাপ্টা পোহাতে হয়নি তাঁদের।

আরও পড়ুন: 'Pherari Mon': 'ফেরারি মন' ধারাবাহিকে দ্বৈত চরিত্রে নায়ক, আসছে নতুন দুই চরিত্র

হেমার সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। সানি, ববি, বিজেতা, অজিতা, চার সন্তানও ছিল তাঁর। কিন্তু সংসার, সন্তান কিছুই ‘ড্রিম গার্লে’র থেকে দূরে রাখতে পারেনি ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্রর জন্য জিতেন্দ্র, সঞ্জীব কুমারকে প্রত্যাখ্যান করেন হেমাও। হেমার বাড়ির লোকজনেরও সায় ছিল না এই বিয়েতে।

তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন ধর্মেন্দ্র এবং হেমা। পাঁচ বছর ধরে পরস্পরকে চেনা, বোঝার পর ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর বিবাহবিচ্ছেদে রাজি হননি। ফলে হিন্দু বিবাহ আইনে হেমাকে বিয়ে করা সম্ভব ছিল না ধর্মেন্দ্রের। হেমাকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন তিনি। পরবর্তীতে দুই মেয়ে হয় তাঁদের, এষা এবং অহনা। তবে ধর্মেন্দ্র এবং হেমা আলাদা সংসার পাতলেও, দেওলদের সঙ্গে হেমার সম্পর্ক সহজ হয়নি। 

দেওলদের পারিবারিক অনুষ্ঠানেও বরাবর ব্রাত্য হেমা এবং তাঁর মেয়েরা। সানির ছেলের বিয়েতেও ডাক পাননি তাঁরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সানি এবং এষাকে সৌজন্য় বিনিময় করতে দেখা যায়, তাতে বরফ গলেছে বলে ধরে নেন অনেকে। কিন্তু ধর্মেন্দ্র এবং হেমার ৪৪তম বিবাহবার্ষিকীতে সানি-ববির অনুপস্থিতিতে আবারও ফাটল স্পষ্ট হল। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget