এক্সপ্লোর

Diljit Dosanjh: 'আমি শুনেছি সেদিন তুমি..' শুনে হলুদ ট্যাক্সিতে চললেন, কলকাতার আমেজ মাখলেন দিলজিৎ

Diljit Dosanjh at Kolkata: সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। প্রথমেই তিনি গিয়েছিলেন ভোরের মল্লিকবাজারে।

কলকাতা: কলকাতায় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। ৩০ নভেম্বর শনিবার দিলজিতের প্রথম কলকাতায় অনুষ্ঠান। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এ বার কলকাতার বুকে দিলজিৎ। গান শোনাবেন, গানে ভাসাবেন শ্রোতাদের। আর কনসার্টের আগের দিনই তিনি পৌঁছে গিয়েছিলেন দিলজিৎ। সকাল শুরু করলেন মল্লিকঘাটের ফুলের বাজারে। এরপরে হাওড়া ব্রীজ, হলুদ ট্যাক্সি, দক্ষিণেশ্বর.. দিলজিতের কলকাতা সফরের সঙ্গী হয়ে রইলেন মৌসুমী ভৌমিক।

হিসেব মেলাতে পারছেন না? সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। প্রথমেই তিনি গিয়েছিলেন ভোরের মল্লিকবাজারে। সেখানে গিয়ে তিনি কথা বলেন ফুল বিক্রেতাদের সঙ্গে। কখনও তিনি তাঁদের হাতে তুলে দেন ফুল। কখনও আবার তাঁরা দিলজিতের হাতে। এরপরে তিনি পায়ে হাঁটেন হাওড়া ব্রিজে নেমে। চড়েন হলুদ ট্যাক্সিতে। বসে থাকেন জগন্নাথ ঘাটে। চেখে দেখেন কলকাতার আস্বাদ। আর তাঁর সেই কলকাতা সফর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়ার সময় তিনি যে গান ব্যবহার করলেন সেটি হল মৌসুমী ভৌমিকের, 'আমি শুনেছি সেদিন তুমি'। 

দুই প্রজন্ম, দুই শিল্পী। কিন্তু তাঁদের দুজনকে যেন মিলিয়ে দিল কলকাতা। দিলজিতের রিলে এই বাংলা গান মনে ধরেছে দর্শকদের। অনেকেই বলেছেন, 'আমার প্রিয় গান'। কেউ আবার দিলজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতায় আসার জন্য। সব মিলিয়ে কলকাতায় প্রথমবার পা রেখেই দিলজিৎ জিতে নিলেন দর্শকদের মন। প্রসঙ্গত, এরপরে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেন দিলজিৎ। সেখানে তিনি সেলফি তোলেন, কথা বলেন অনুরাগীদের সঙ্গে। সমস্ত অনুরাগীরাও আল্পুত সঙ্গীতশিল্পীকে এত কাছ থেকে পেয়ে। আগামীকাল শহরে দিলজিতের কনসার্ট। প্রথমবার কলকাতাকে সুরে ভাসানোর আগের দিন, কলকাতার আমেজ গায়ে মেখে নিতে, তিলোত্তমাকে নিজের মতো করে চিনে নিলেন দিলজিৎ। তাঁর এই কলকাতা চেনার ঝলক কী দেখা যাবে আগামীকাল গানের মঞ্চে? জানতে অপেক্ষা ৩০ নভেম্বরের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠান শহরে, তার মধ্যেই প্রিয়জনকে হারালেন সামান্থা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget