এক্সপ্লোর

Director Vikram Bhatt: অফিস থেকে চুরি ব্যক্তিগত মোবাইল, ফুটেজ ভরা হার্ড ডিস্ক! সমস্যায় পরিচালক বিক্রম ভট্ট

Vikram Bhatt: ঘটনার শুরু, চলতি বছরের মার্চ মাস থেকে। চলতি বছরের মার্চ মাস থেকেই বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভট্ট লক্ষ করেন, অফিস থেকে হার্ড ডিস্ক গায়েব হয়ে যাচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরিচালক বিক্রম ভট্টের অফিস থেকে মোবাইল ও হার্ড ডিস্ক চুরি।
  • অফিসের দুই কর্মী জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহীকে গ্রেফতার।
  • হার্ড ডিস্কগুলিতে সিনেমার ফুটেজ বিকৃত করে ব্যবহার করা হয়েছে।
  • পুলিশ ঘটনার তদন্ত করছে, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা।

কলকাতা: সমস্যায় পরিচালত বিক্রম ভট্ট (Vikram Bhatt)। জানা যাচ্ছে, পরিচালকের অফিস থেকে নাকি গায়েব হয়ে গিয়েছে মোবাইল ফোন আর হার্ড ডিস্ক। চুরি ও নাকি করেছেন অফিসের কর্মীরাই! এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারসোভা থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্ত করে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ২ ব্যক্তির নাম, জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী। অভিযোগ, এই ২ ব্যক্তিই নাকি বিক্রমের অফিস থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, বিক্রম ভট্ট ও তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান ভারসোভা থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন। বিক্রমের যে অফিসে এই ঘটনাটা ঘটেছে, সেটা মুম্বইয়ের অন্ধেরিতে অবস্থিত।

ঘটনার শুরু, চলতি বছরের মার্চ মাস থেকে। চলতি বছরের মার্চ মাস থেকেই বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভট্ট লক্ষ করেন, অফিস থেকে হার্ড ডিস্ক গায়েব হয়ে যাচ্ছে। ওই ডিস্কগুলিতে বিক্রমের বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের ফুটেজ রাখা ছিল। পরিচালকের অভিযোগ, ওই ফুটেজগুলি বিকৃত করা হয়েছে ও পরিচালককে না জানিয়েই ব্যবহার করা হয়েছে। সেই সময় থেকেই অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর ওপর সন্দেহ হয় পরিচালকের। তখন তিনি নাসির খান বলে অফিসেরই এক ব্যক্তিকে নজর রাখতে বলেন অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর ওপর। সেখান থেকেই জানা যায়, রাকেশ পানিগ্রাহীই একে একে সরিয়ে নিচ্ছেন ওই হার্ড ডিস্কগুলো। আর তাঁর সঙ্গে দিচ্ছেন জিতেন্দ্র শর্মা। নাসিরই গোটা বিষয়টা বিক্রম ভট্টের নজরে নিয়ে আসেন। এরপরেই পুলিশে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত ১৩ ডিসেম্বর জিতেন্দ্রকে ওই হার্ড ডিস্কগুলির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন জিতেন্দ্র জানিয়ে দেন, রাকেশ পানিগ্রাহী নামে অভিযুক্ত আরেক ব্যক্তি নাকি ওই ডিস্কগুলি বিক্রি করে দিয়েছেন। এক একটি সিডি বিক্রি করে ৫-৬ হাজার টাকা করে পেয়েছেন তাঁরা। প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি করা হয়েছে। এরপরেই ওই ২ অভিযুক্ত নিজেদের ফোন সুইচড অফ করে দেন। এরপরেই, এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন বিক্রম ভট্ট। এই ঘটনায় এখনও তদন্ত চলছে। ব্যক্তিগত মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলি উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ গোটা বিষয়টায় তদন্ত চালাচ্ছে। 

    

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget