এক্সপ্লোর

বিয়ে করলেন ‘দিয়া অর বাটি হম’  অভিনেত্রী প্রাচী তেহলান

করোনা আবহের মধ্যেই বিয়ে সেরে নিলেন ‘দিয়া অউর বাটি হম’-এ আরজু রাথির চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনেত্রী প্রাচী তেহলান। দিল্লির ব্যবসায়ী এবং বন্যজীবন সংরক্ষণবিদ রোহিত সরোহাকে বিয়ে করলেন তিনি।

নয়াদিল্লি: করোনা আবহের মধ্যেই বিয়ে সেরে নিলেন ‘দিয়া অউর বাটি হম’-এ আরজু রাথির চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনেত্রী প্রাচী তেহলান। দিল্লির ব্যবসায়ী এবং বন্যজীবন সংরক্ষণবিদ রোহিত সরোহাকে বিয়ে করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাচী বলেন যে তাঁর বিয়ের বিভন্নি রীতি, আচার-অনুষ্ঠান ২-রা অগস্ট থেকেই শুরু হয়েছে। ডেস্টিনেশন ম্যারেজের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে সেটা করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, করোনা আবহে সারা দেশেই গন্তব্য-বিবাহ বাতিল করতে বাধ্য হয়েছে বহু অভিজাত পরিবার। করোণা সংক্রমণের কথা মাথায় রেখেই যাবতীয় দূরত্ববিধি মেনেই বিয়ে হয়েছে বলে পরিবারের তরফে জানা গিয়েছে। বিবাহের আসরে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে মাত্রই পঞ্চাশ জন অংশ নেন।প্রাচীর পরিবারের তরফে এক দিনের জন্য একটি বড় ফার্ম হাউজ বুক করা হয়। বাড়িটি স্যানিটাইজ করে তবেই অতিথিদের প্রবেশ করতে দেওয়া হয়েছে।
প্রাচীর বিয়ে লাভ ম্যারেজ। তবে পাত্র-পাত্রী দুজনেরই পরিবারের জমজমাট অংশগ্রহণে এবং পরস্পরের মধ্যে মেলামেশার ধরনে তা অ্যারেঞ্জ ম্যারেজেরই চেহারা নেয়। পরস্পরের পরিবারের লোকজন অনেকদিন ধরেই পরিচিত। জানা যাচ্ছে, প্রীতি এবং রোহিত সরোহর বছর চারেক আগে একটি বিয়েতে প্রথমবার দেখা হয়। তাঁর প্রেমের গল্প সম্পর্কে প্রীতি এর আগে একবার বলেছিলেন,  ‘আমার খুড়তুতো ভাইয়ের বিয়েতে রোহিত মেয়েটির পক্ষ থেকে এসেছিল । সেই থেকেই আমাদের আলাপ ও প্রেম। পরিবারের সকলের সম্মতি ছিল আমাদের সম্পর্কে।‘
‘দিয়া অর বাটি হম’ এবং ‘এক্কিয়াওয়ান’ ছাড়াও দুটি পাঞ্জাবি,  একটি মালায়ালাম এবং একটি তেলেগু ছবিও করেছেন প্রাচী। বিয়ের পরেও তার অভিনয়ের কেরিয়ার চালিয়ে যেতে চান প্রাচী। সাম্প্রতিক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, ‘আমার অভিনয় জীবন নিয়ে শ্বশুরবাড়ির আপত্তি নেই। সবাই খুব খুশি। নানা পাওয়ারফুল, ইন্টারেস্টিং চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে আমি বিয়ের পরেও কাজ করতে প্রস্তুত।‘ বিয়েতে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।  বিয়ের সাজের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রাচী। লাল লেহেঙ্গার সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন তিনি। ইনস্টাগ্রামে বিয়ের আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতেও দেখা গিয়েছিল তাঁকে।

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget