এক্সপ্লোর

Tilottama Shome: জয়া বচ্চনের সঙ্গে পারিবারিক যোগ রয়েছে 'লাস্ট স্টোরিজ ২' অভিনেত্রী তিলোত্তমা সোমের, জানতেন?

Do You Know: দীর্ঘ ৮ বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৫ সালের ২৯ মার্চ গাঁটছড়া বাঁধেন তিলোত্তমা ও কুণাল। গোয়ায় পরিবার ও ইন্ডাস্ট্রির একাধিক চেনা মুখে উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।

মুম্বই: এখন নিজের কেরিয়ারের শীর্ষে অভিনেত্রী তিলোত্তমা সোম (Tillotama Shome)। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2) ছবিতে তাঁর অভিনয় দক্ষতার প্রশংসায় সকলেই পঞ্চমুখ। চিরাচরিত চরিত্রের ছক ভেঙে তাঁকে দেখা গেছে 'কিস্সা', 'এ ডেথ ইন দ্য গঞ্জ', 'স্যার', 'দিল্লি ক্রাইম' ও 'দ্য নাইট ম্যানেজার'-এর মতো ছবি বা সিরিজে। ফিল্মি কেরিয়ারে দুর্দান্ত সাফল্য লাভ করলেও তাঁর ব্যক্তিগত জীবনে রয়েছে বচ্চন পরিবারের (Bachchan Family) সঙ্গে যোগ, জানতেন? 

তিলোত্তমা সোমের 'বচ্চন যোগ'

আসলে তিলোত্তমা সোমের স্বামী কুণাল রস হচ্ছেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের বোনপো। কুণাল রস বিজ্ঞাপনী দুনিয়ায় কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি উদ্যোগপতি হন এবং 'দ্য ইন্ডিয়া বিন' নামে একটি সংস্থা শুরু করেন। এই সংস্থা মূলত কফি উৎপাদনের কাজ করে। বিভিন্ন বিনোদন প্রতিবেদন সূত্রে খবর, তিলোত্তমার সঙ্গে কুণালের সাক্ষাৎ হয় অভিনেত্রীর এক পরিচিতের বাড়িতে। কুণাল সম্পর্কে একবার অভিনেত্রী বলেন, 'আমি ওঁর চোখে সততা দেখেছিলাম। খুব মজার মানুষ ও।'

তিলোত্তমা সোম ও কুণাল রসের বিয়ে

দীর্ঘ ৮ বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৫ সালের ২৯ মার্চ গাঁটছড়া বাঁধেন তিলোত্তমা ও কুণাল। গোয়ায় পরিবার ও ইন্ডাস্ট্রির একাধিক চেনা মুখে উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আরাধ্যা সহ গোটা বচ্চন পরিবারই বিয়েতে উপস্থিত ছিলেন। ঝাঁ চকচকে বিয়ের আসরে সমস্ত বাঙালি রীতিনীতি মেনেই চার হাত এক হয়। 

তাঁদের অষ্টম বিবাহবার্ষিকীতে তিলোত্তমা সোম বরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে জানান কুণাল তাঁকে ফুলের তোড়া উপহার দিয়েছে। অন্যদিকে অভিনেত্রী কুণালকে দেন হুইস্কি। ফুলের তোড়া হাতে একটি মিরর সেলফিও পোস্ট করেন তিলোত্তমা। 

আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

প্রসঙ্গত, ২০০১ সালে 'মনসুন ওয়েডিং' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিলোত্তমা। মীরা নায়ার পরিচালিত এই ছবি সমালোচক ও দর্শকের ভালবাসা ও প্রশংসা পায়। লাইমলাইটে আসেন তিলোত্তমা। এই বছরে নেটফ্লিক্সে তিলোত্তমা একের পর এক তিনটি কাজ মুক্তি পায়, 'লাস্ট স্টোরিজ ২', 'দ্য নাইট ম্যানেজার' ও 'টুথ পরী'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget