এক্সপ্লোর

Drishyam 3: 'দৃশ্যম ৩' ছবিতে অক্ষয় খান্নার পরিবর্তে আসছেন না জয়দীপ অহলাওয়াত, জানালেন পরিচালক

Drishyam 3 Controversy: বম্বে টাইমস- কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অভিষেক পাঠক জানিয়েছেন, অক্ষয় খান্নার পরিবর্তে জয়দীপ অহলাওয়াত থাকছেন না 'দৃশ্যম ৩' ছবিতে।

Drishyam 3: শ্যুটিং শুরুর একদম আগের মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। এমনই অভিযোগ উঠেছে অক্ষয় খান্নার বিরুদ্ধে। অভিযোগ, সব ঠিক হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে 'দৃশ্যম ৩' ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন অক্ষয়। এরপর থেকেই শোনা যাচ্ছিল, সম্ভবত 'দৃশ্যম ৩' ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করবেন জয়দীপ অহলাওয়াত। 

'দৃশ্যম ৩' ছবির পরিচালক অভিষেক পাঠক। বম্বে টাইমস- কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, অক্ষয় খান্নার পরিবর্তে জয়দীপ অহলাওয়াত থাকছেন না 'দৃশ্যম ৩' ছবিতে। অভিষেক আরও জানিয়েছেন, তিনি একটি নতুন চরিত্র লিখছেন। এর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন, ছবির অন্যতম প্রধান চরিত্র অজয় দেবগণও এই গোটা বিষয়টা তাঁর উপরেই ছেড়ে দিয়েছেন। ২০২৬ সালের ২ অক্টোবর 'দৃশ্যম ৩' ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। 

আদতে 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজি মোহনলালের মালয়ালি ছবি রিমেক। তবে রিমেক ছবি হলেও প্রথম পর্ব থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিনেমা। 'দৃশ্যম ২' ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় খান্নাকে। তাঁর চরিত্রের নাম ছিল আইজি তরুণ অহলাওয়াত। নিজের অভিনয় দক্ষতায় বরাবরের মতোই দর্শকদের নজর কেড়েছিলেন অক্ষয়। তবে 'দৃশ্যম ৩' ছবিতে দেখা যাবে না তাঁকে। এই ছবির প্রযোজনা সংস্থা প্যানোরমা স্টুডিওস। সেই সংস্থার প্রযোজক কুমার মঙ্গত পাঠক অভিযোগ করেছেন, অক্ষয় নিজেই ছবি থেকে আচমকা বেরিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই অক্ষয়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। প্রযোজকের অভিযোগ, গোটা টিম যখন তৈরি, সপ্তাহ ২ পরে শ্যুটিং শুরু হবে, তার আগেই অক্ষয়ের থেকে একটি মেসেজ পান পাঠক। প্রযোজকের দাবি, অভিনেতা জানান তিনি ছবি থেকে সরে যাচ্ছেন। এরপর অক্ষয়ের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাফল্য পাওয়া যায়নি। 

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানোরমা স্টুডিওস- এর প্রযোজক কুমার মঙ্গত পাঠক অভিযোগ করেছেন, আদিত্য ধরের 'ধুরন্ধর' রিলিজের মাত্র একদিন আগে 'দৃশ্যম ৩' ছবি থেকে সরে দাঁড়ান অক্ষয় খান্না। পাঠকের দাবি, অক্ষয়ের সিদ্ধান্তে হতবাক তিনি। কারণ ছবির স্ক্রিপ্ট শোনার সময় খুবই উৎসাহী ছিলেন অক্ষয়। এমনকি ছবির ন্যারেশন শোনার পর অক্ষয় তাঁকে জড়িয়ে ধরেছিলেন, আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন 'দৃশ্যম ৩' ৫০০ কোটির মাইলফলক পেরোবে, এমনটাই দাবি প্রযোজক পাঠকের। এর পাশাপাশি ছবির প্রযোজক এও দাবি করেছেন যে, অক্ষয়ের 'রেমুনারেশন' ঠিক হওয়ার পর, অভিনেতাকে অগ্রিম টাকাও দেওয়া হয়ে গিয়েছিল। পাঠকের আরও দাবি, একাধিকবার আলোচনার পর এই ছবিতে কত টাকা নেবেন, তা ঠিক করেন অক্ষয় খান্না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget