এক্সপ্লোর

Dunki: বক্সঅফিসে শাহরুখ ঝড়, দ্বিতীয় দিনে কত আয় করল 'ডাঙ্কি' ?

Dunki Box Office Collection: প্রভাসের 'সালার' ছবির সঙ্গে রীতিমত লড়াই, দ্বিতীয় দিনে কোথায় দাঁড়িয়ে ডাঙ্কি ?

মুম্বই: লন্ডনে গেলে ইংরেজিতে কথা বলতে হবে, আর বিট্রিশরা যে আমাদের ভাষা না জেনেই বিনা অনুমতিতেই ভারতে এতবছর ছিল, তার বেলা ? টপ ভিউয়ে দূরপাল্লার ট্রেন, শস্যখেতের মধ্যে দিয়ে গাড়ির এগিয়ে চলা, এভাবেই এগিয়ে চলে রাজকুমার হিরানির গল্প। কিন্তু আচমকাই বিদেশ যাওয়ার স্বপ্ন বিষে বিষে নীল ! কতটা তিক্ততা ছড়ালে তা সম্ভব, তা বলার অপেক্ষা রাখে না। সহজ মানুষ ধাক্কা খেলে কতটা কঠিন হয়, এছবি হয়তো সে কথাই বলে। 'পাঠান', 'জওয়ান'-র এর পর, বছর বিদায়ের আগে, এভাবেও ফিরে আসা যায়- এমন গল্পটাই কি শোনাল ডাঙ্কি ? সে যাই হোক না কেন অত বুঝে কাজ নেই, কিং খানের ছবি বলে কথা, তার উপর ডিসেম্বরের শীত, সবমিলিয়ে জমজমাট প্রেক্ষাগৃহ। দেখতে দেখতে ছবি মুক্তির পর দুই দিন পার। রাজকুমার হিরানি এবং শাহরুখের কাছ থেকে কেমন প্রত্যাশা, তা জানান দেবে এবার। বক্সঅফিসে দ্বিতীয়দিনে কত আয় করল শাহরুখের 'ডাঙ্কি' ?

তথ্য বলছে, প্রথমদিনেই  'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছে। তবে প্রভাসের 'সালার' ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছে সালার। ৯৫ কোটি আয় করেছে প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করেছে শাহরুখের 'ডাঙ্কি।' প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই। 

আরও পড়ুন, কলকাতার রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে আইনি যুদ্ধে মিমি-টোটা!

ছবি মুক্তির আগে শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে ফাস্ট ডে ফাস্ট শোয়ের টিকিট কেনার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছিল।  আর সেই অগ্রিম টিকিট বুকিং খুলতেই এরপরে মিষ্টিমুখে মেতে উঠেছিলেন শাহরুখ ভক্তরা। 'আমরা তোমাকে ভালবাসি', ব্যানার বানিয়ে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে উদযাপন করেছিলেন অনুরাগীর দল। এর ভিডিওটি দেখেই আর চুপ করে থাকতে পারেননি শাহরুখ। কিং খান ট্যুইটে লিখেছিলেন, 'ধন্যবাদ কলকাতা... তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। অনেক ভালবাসা।...'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget