এক্সপ্লোর

অপরাজিতার গলায় পুজোর গল্প, মুক্তি পেল মৈনাকের 'একান্নবর্তী'-র সুরেলা টিজার

আজ চতুর্থী। পুজোর আমেজে ভাসছে গোটা কলকাতা। মণ্ডপে মণ্ডপে ভিড়, শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন। দুর্গাপুজোর আমেজ মেখে মুক্তি পেল দুর্গাপুজোর ছবির টিজার

কলকাতা: আজ চতুর্থী। পুজোর আমেজে ভাসছে গোটা কলকাতা। মণ্ডপে মণ্ডপে ভিড়, শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন। দুর্গাপুজোর আমেজ মেখে মুক্তি পেল দুর্গাপুজোর ছবির টিজার। মুক্তি পেল মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-র টিজার। এই বছরের নভেম্বর মাসেই মুক্তি পাবে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, অলকানন্দা রায় ও অনন্যা সেন ও সন্দীপ্তা সেন।

একটা বাড়ির পুজো আর তাঁকে কেন্দ্র করে পরিবারের সবার 'একান্নবর্তী' হওয়ার গল্প নিয়েই ছবির গল্প। মৈনাকের নতুন ছবির পুরো নাম, 'একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।

সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রায় ভুলতে বসেছি একান্নবর্তী পরিবারের আমেজ। পুরনোদিনের সেই পারিবারিক বোঝাপড়া আর আনন্দকেই পর্দায় তুলে নিয়ে আসবেন মৈনাক। একান্নবর্তী বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোকে ঘিরেই আবর্তিত হবে গল্প। সারাবছর কার্যত ব্রাত্য হয়ে পড়ে থাকা বন্দ্যোপাধ্যায় বাড়ি দুর্গাপুজোর সময় ভরে ওঠে আনন্দে। এমনই এক পুজোর গল্পকে তুলে ধরা হবে পর্দায়।

ছবির পরিচালক বলছেন, 'বন্দ্যোপাধ্যায় বাড়ির সমস্ত সদস্যরা কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। একমাত্র দুর্গাপুজোর সময়ই সবাই সম্মিলিত হন আদি বাড়িতে। সেই পুজো থেকেই এই গল্পের শুরু। চিত্রনাট্যে একদিকে যেমন নির্মল আনন্দ আর মজা রয়েছে, তেমনই রয়েছে মানুষের মনকে ছুঁয়ে যাওয়া আবেগও। ছবিটা দেখে পারিবারিক পুজোর নস্টালজিয়ায় ভাসবেন বাঙালিরা। করোনার সময় মানুষ যখন এমনিতেই অবসাদে ডুবে থাকছেন, সেখানে এই ছবিটি অবশ্যই একটা খুশির রেশ রেখে যাবে।'

ছবির টিজারে অপরাজিতার গলায় জুড়ে ফুটে উঠেছে একান্নবর্তী পরিবারের আফশোস। টিজারের ঝলক মিলেছে গানেরও। গোটা টিজারেই ফিরে ফিরে এসেছে বনেদি বাড়ির দুর্গাপুজোর ছবি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget