এক্সপ্লোর

Anirban Chakrabarti Car Accident : দুর্ঘটনার মুখে 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী, গাড়িতে বাসের ধাক্কা

অভিনেতার গাড়িতে ধাক্কা মারে একটি ভলভো বাস। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। 

আবীর দত্ত, কলকাতা : গাড়ি দুর্ঘটনায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী । চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন গাড়িতে। সেই সময়ই অভিনেতার গাড়িতে ধাক্কা মারে একটি ভলভো বাস। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। 

কী ঘটেছিল?
জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন একটি ঘটনা ঘটায় রাস্তাতে ভিড় জমে যায়। স্থানীয় থানায় তিনি যোগাযোগ করেন। অভিনেতার কোনও আঘাত না লাগলেও, চালক আকস্মিক ধাক্কায় ঘাবড়ে যান। জানা যাচ্ছে, অভিনেতার গাড়ির সামনে একটি মোটরবাইক এসে পড়ে। তখন গাড়িটি থামিয়ে মোটরবাইকটিকে বাঁচাতে চান চালক। কিন্তু তখনই পিছন থেকে বাসটি ধাক্কা মারে। তাতে চুরমার হয়ে যায় অভিনেতার গাড়ির কাচ। তবে বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। 

কেমন আছেন অভিনেতা?            
এরপর এবিপি আনন্দ কথা বলেছিল, অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান, তিনি একটি কাজে যাচ্ছিলেন। টালিগঞ্জ থেকে এক্সাইডের দিকে যাওয়ার সময়, কালীঘাটের কাছাকাছি ঘটনাটি ঘটে। বাসটি একটি সরকারি বাস ছিল। সেটি পেছন থেকে এসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। এরপর তিনি গাড়ি থেকে নেমে বাসচালকের সঙ্গে কথা বলতে গেলে, তিনি খুবই রুক্ষ ব্যবহার করেন বলে অভিযোগ।  

পুলিশ কী  ব্যবস্থা নিল? 
এরপর চারু মার্কেট থানায় গিয়ে তিনি অভিযোগ জানালে পুলিশ বাসটিকে আটক করে। সেটি এখন থানাতেই রয়েছে। থানাতে রয়েছে অভিনেতার গাড়িটিও। তিনি বিপদ মুক্ত হলেও, বড় বিপদ হতে পারত, বলছেন প্রত্যক্ষদর্শীরা। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম। তাঁর অভিনীত  'একেন বাবু' চরিত্রটি আট থেকে আশির কাছে অসম্ভব প্রিয়। তাই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটতেই মানুষ ভিড় করে আসে। তবে অনুরাগীরা খুশি, তাঁদের প্রিয় 'একেন বাবু'র কিছু হয়নি।            

 

 

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget