এক্সপ্লোর

Elvish Yadav: বিদেশিনী, নিষিদ্ধ বিষ আর সাপ! পার্টির আয়োজন করে গ্রেফতার বিগ বস বিজয়ী ইউটিউবার

Elvish Yadav Arrested: রেভ পার্টি থেকে গ্রেফতারের খবর আজও উস্কে দেয় শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারির স্মৃতি। মুম্বইয়ের ক্রুজ কর্ডেলিয়া থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান -সহ বেশ কয়েকজন

কলকাতা: 'বিগ বস ওটিটি'-তে জয়ী হয়েছিলেন এই ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখও তিনি। কিন্তু হঠাৎ গ্রেফতার হতে হল এলভিস যাদবকে। অভিযোগ, নয়ডায় একটি রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস আর সেখানে ব্যবহার করা হচ্ছেল নিষিদ্ধ সাপের বিষ!

রেভ পার্টি থেকে গ্রেফতারের খবর আজও উস্কে দেয় শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারির স্মৃতি। মুম্বইয়ের ক্রুজ কর্ডেলিয়া থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান -সহ বেশ কয়েকজন। অভিযোগ, সেই পার্টিতে মাদক নেওয়া হচ্ছিল। এই অভিযোগে, হাজতবাসও করতে হয় আরিয়ানকে। তবে তাঁর কাছ থেকে কোনোরকম মাদক না মেলায়, বেকসুর খালাস হন আরিয়ান। সমীর ওয়াংখেড়ের মামলা এখনও বিচারাধীন। 

এলভিস যাদবের ঘটনা অবশ্য একটু আলাদা। অভিযোগ, নয়ডার সেক্টর ৫১-র একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেখানে ভারতীয়দের সঙ্গে হাজির ছিল কিছু বিদেশিনীও। পুলিশ নিষিদ্ধ বস্তু ব্যবহারের খবর পেয়ে সেই পার্টিতে হানা দেয়। উদ্ধার হয় মোট ৯টি সাপ। এর মধ্যে ৫টি ছিল কোবরা। ওই পার্টি থেকে উদ্ধার হয়েছে সাপের বিষও, যা নিষিদ্ধ। এই ঘটনার পরেই, এলভিস সহ তাঁর একাধিক বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ। গৌতম বুদ্ধ নগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কর্মকর্তা গৌরব গুপ্তাই এলভিস ও বাকি সদস্যদের ওই রেভ পার্টির ভিডিও শ্যুট করেছেন। প্রত্যেকের নামেই দায়ের হয়েছে এফআইআর। ঘটনার তদন্ত চলছে। শুধু সাপের বিষই নয়, বেআইনিভাবে রেভ পার্টির আয়োজন, বিদেশিনীদের আমন্ত্রণ, সাপের বিষ ব্যবহার করা... এমন একাধিক অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে এলভিস ও তাঁর সঙ্গীদের। 

সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই এলভিসকে জেরা করা হয়েছে। তিনি জানিয়েছেন, রেভ পার্টিতে তাঁকে সাপের বিষ সরবরাহ করতেন এক ব্যক্তি। তার নম্বরও দিয়েছেন এলভিস। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় বিগ বস ওটিটি বিজয়ী এই এলভিসের নামে অভিযোগ দায়ের করা হয়। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এলভিসের একটি ভিডিও। সেখানে একটি সাপ নিয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। প্রকাশ্যে এসেছে সাপের বিষ নিয়ে এক তরুণীর নাচও। এলভিস ও তার বন্ধুদের হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন: Telly Mashala: শিমুলকে বিপদে ফেলতে চায় খোদ পরাগ! নিম ফুলের মধুর মহাসপ্তাহ, নজরে টেলি মশালা

 

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget