এক্সপ্লোর

Emraan Hashmi: ডেঙ্গিতে আক্রান্ত ইমরান হাশমি, বিরতি নিতে হল শ্যুটিং থেকে

Emraan Hashmi News: সূত্রের খবর, এখন বাড়িতেই রয়েছেন ইমরান হাসমি। তিনি বিশ্রাম নিচ্ছেন। সম্ভবত, ১ সপ্তাহ আপাতত শ্যুটিং থেকে দূরে থাকবেন তিনি

কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি (Emraan Hashmi)। অভিনেতা তাঁর পরবর্তী ছবির শুটিং করছিলেন এবং সেটা করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে শুটিং করছিলেন। স্বাস্থ্যের পরিস্থিতির কথা মাথায় রেখেই অভিনেতা আপাতত শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন। সূত্রের খবর ইমরান হাশমি দক্ষিণী তারকা পাওয়ান কল্যাণের সঙ্গে প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’-র শ্যুটিং করছিলেন। শ্যুটিং করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অভিনেতা আপাতত সুস্থ হওয়া পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখবেন।

শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান
সূত্রের খবর, ইমরান হাসমিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ইমরান পেশাদার মানুষ, তিনি শ্যুটিং করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন। নির্মাতারাও বুঝেছেন যে, অভিনেতাকে আপাতত বিশ্রাম দেওয়া প্রয়োজন। সেই কারণেই প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে শ্যুটিং থেকে বিরতি নিতে বলা হয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেতা, বিশ্রাম নিচ্ছেন। ইমরানের অংশ ছাড়াই আপাতত বাকি শ্যুটিং চলছে।

এখন কেমন আছেন ইমরান হাসমি
সূত্রের খবর, এখন বাড়িতেই রয়েছেন ইমরান হাসমি। তিনি বিশ্রাম নিচ্ছেন। সম্ভবত, ১ সপ্তাহ আপাতত শ্যুটিং থেকে দূরে থাকবেন তিনি। ১ সপ্তাহ পরে সুস্থ হয়ে তিনি আবার যোগ দেবেন 'ওজি'-র শ্যুটিংয়ে। তবে অভিনেতার যদি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগে, তবে সম্ভবত আরও কিছুদিন অভিনয় থেকে দূরে থাকবেন ইমরান।

রাজ্যে ডেঙ্গি আতঙ্ক

বর্ষার আগেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সতর্ক রয়েছে কলকাতা পুরসভা। ছড়াচ্ছে করোনা! বাড়ছে উদ্বেগ। ফিরে আসতে পারে কি আতঙ্কের সেই দিনগুলো? করোনা ঘিরে এই আশঙ্কার মধ্য়েই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গিও... বর্ষার আগেই ফের ডেঙ্গি হচ্ছে দিকে দিকে সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ১৪ মে পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০ জন। বেশ কয়েকটি জেলায় সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১৫৪। উত্তর ২৪ পরগনায় ১৪০। সংক্রমণের নিরিখে তৃতীয় হুগলি। এই মুহূর্তে সেখানে ১২০ জন ডেঙ্গি আক্রান্ত। মুর্শিদাবাদে ১১৩ ও কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮২। এছাড়াও সংক্রমণ ছড়িয়েছে মালদা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া,  পূর্ব বর্ধমানেও।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget