এক্সপ্লোর

Ena Saha: যশের সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট এনা

Ena Saha: এনা বলছেন, 'আমি বিশ্বাস করি সিনেমা একটা টিম গেম। যশ সবসময় সেটে শট দেওয়ার আগে কথা বলে নিত। একজন ভালো অভিনেতা যদি সঙ্গে অভিনয় করে তাহলে কাজটা অনেক সোজা হয়ে যায়'

কলকাতা: মুক্তির অপেক্ষায় তাঁদের নতুন ছবি 'চিনেবাদাম' (Cheene Badam)। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) আর এনা সাহা (Ena Saha)। এই প্রথম যশের সঙ্গে জুটি বাঁধলেন এনা। কেমন হল একসঙ্গে 'চিনেবাদাম' অভিজ্ঞতা?

এনা বলছেন, 'আমি বিশ্বাস করি সিনেমা একটা টিম গেম। যশ সবসময় সেটে শট দেওয়ার আগে কথা বলে নিত। একজন ভালো অভিনেতা যদি সঙ্গে অভিনয় করে তাহলে কাজটা অনেক সোজা হয়ে যায়। চিনেবাদাম-এও ঠিক তাইই হয়েছিল। ও সবসময় বলত কীভাবে তাকালে ভাল হয় বা কি বললে আরও ভাল হয়। যশের এই জিনিসটা আমার দারুণ লাগত। আর তৃষার চরিত্রে অভিনয় করাও দারুণ অভিজ্ঞতা। ও আর পাঁচটা মেয়ের মতোই সাধারণ, যার ছোট ছোট চাহিদা রয়েছে। সে তার প্রেমিকের সঙ্গে সময় কাটাতে চায়, খুব আবেগপ্রবণ.. সব মিলিয়ে 'চিনেবাদাম' দারুণ অভিজ্ঞতা।'

শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulik) নতুন ছবি 'চিনেবাদাম' (Cheene Badam)-এর গল্প শুরু হয়েছে এমন প্রেক্ষাপটেই। গল্পের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নায়িকা এনা সাহা (Ena Saha)। জারেক এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি মুক্তি পাচ্ছে ২৭ মে। বর্তমান জগতে মুঠোফোনের কবলে পড়ে যেন হারিয়ে যাচ্ছে নির্ভেজাল আড্ডা আর সঙ্গের 'চিনেবাদাম'। সেই গল্পকেই ছবির পর্দায় তুলে ধরবে এই গল্প।

আরও পড়ুন: Nusrat Jahan: কালীপুজোর ভোগ রান্নায় হাত লাগালেন নুসরত, আপ্লুত বসিরহাট

সদ্য় মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানেই পাওয়া যায় গল্পের ইঙ্গিত। বন্ধু খোঁজার জন্য নতুন অ্যাপ তৈরি করে বিদেশ থেকে ফেরা ছবির নায়ক। তৈরি হয় নতুন অফিস, নতুন লোকজন। সবসময়ের সঙ্গী প্রেমিকা তৃষা। বন্ধু খুঁজে পাওয়ার অ্যাপ 'চিনেবাদাম' সাফল্য পায় অল্প সময়ের মধ্যেই। কিন্তু তারপর এই অ্যাপকে ঘিরেই তৈরি হয় বিভিন্ন সমস্যা। মান-অভিমান, সম্পর্কের টানাপোড়েনের সম্মুখীন হয় ছবির নায়ক নায়িকাও। তাঁদের মিষ্টি প্রেম বদলে যায়। বন্ধু খুঁজে দিতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ে ছবির নায়ক নিজেই। তারপর? উত্তর মিলবে ১০ জুন। 'চিনেবাদাম'-এর গল্পে।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির দুটি গান। 'কে ডাকে সাড়া দাও' ও 'হারিয়ে যাও যদি ভিড়ে'। দুটি প্রেমের গানই মনে ধরেছে দর্শকদের। 'হারিয়ে যাও যদি ভিড়ে' গেয়েছেন অনুপম রায়। গানটি মুক্তি পেয়েছিল নববর্ষের দিন। 'কে ডাকে সাড়া দাও' গানে শোনা গিয়েছে নচিকেতার কন্ঠস্বর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jarek Entertainment (@jarek_entertainment)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget