এক্সপ্লোর

Nusrat Jahan: কালীপুজোর ভোগ রান্নায় হাত লাগালেন নুসরত, আপ্লুত বসিরহাটবাসী

Nusrat Jahan: শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত। পুজো উদ্বোধনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পরিপাটি শাড়ি সাজে সেখানে পৌঁছেও যান নুসরত

কলকাতা: কোমরে শাড়ির আঁচল গোঁজা, টান করে বাঁধা চুল, দায়িত্ব নিয়ে কালীপুজোর ভোগ রান্নায় ব্যস্ত তিনি। কে? উত্তরটা স্পষ্ট ভাইরাল ভিডিওতেই। তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। কয়েক সপ্তাহ আগেই যাঁর নামে 'নিখোঁজ' পোস্টার পড়েছিল বসিরহাট জুড়ে, তিনি এখন স্বমহিমায় হাজির নিজের অঞ্চলে। 

সূত্রের খবর, শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত। পুজো উদ্বোধনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পরিপাটি শাড়ি সাজে সেখানে পৌঁছেও যান নুসরত। তবে কেবল উদ্বোধন নয়, হাত লাগান ভোগ রান্নাতেও। বিশাল কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে নুসরতের প্রশ্ন, পেরেছি? সঙ্গে সঙ্গে রান্নায় যোগ করা হয় মশলাও। ঘিরে থাকা তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, নুসরতের ব্যবহারে আপ্লুত সবাই। 

শোনা যায়, বসিরহাটের এই শ্মশান কালীর মন্দির নির্মাণে অনেক মুসলিম বাসিন্দার অবদান রয়েছে। সম্প্রীতির নজির আগেই গড়েছিলেন খোলাপাতা গ্রামের বাসিন্দারা। এ দিন শ্মশান কালী পুজোর উদ্বোধনে গিয়ে সেই ধারাকেই যেন এগিয়ে নিয়ে গেলেন নুসরত জাহান।

নিজে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার না করলেও তাঁর ফ্যানপেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে নুসরতের ভোগ রান্নার একটি ভিডিও। সেখানে হাসি মুখে নুসরতকে ভোগ রান্নায় অংশ নিতে দেখা গিয়েছে। শেষে তিনি আবার দায়িত্ব ছেড়েছেন রাঁধুনির হাতেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় এই ভিডিও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat's Ajay 🤍 (@nusrat_jahan_fan_forever)

">

কিছুদিন আগেই অবশ্য একেবারে অন্যরকম ছিল ছবিটা। বসিরহাটে নিখোঁজ পোস্টার পড়েছিল তৃণমূল সাংসদের নামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই পোস্টারে লেখা ছিল, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। এই নিখোঁজ পোস্টার ঘিরেও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারেই এই পোস্টার লাগান হয়েছিল। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানে সেইসময় বলেছিলেন, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, 'শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।'

তবে এদিন এলাকার মানুষদের অভিমান মিটিয়ে হাজির হলেন নুসরত। মন জয় করলেন, হাত লাগালেন কালীপুজোর ভোগ রান্নাতেও।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget