এক্সপ্লোর

Top Social Post: ফের সাত জন্মের অঙ্গীকার ধর্মেন্দ্র-হেমার, 'কিশোরী' পরিণীতির 'ডেবিউ' পারফর্ম্যান্স, সোশ্যালে সেরা

Social Post Today: দিনের শেষে, খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

বিবাহবার্ষিকীতে ফের সাত জন্মের অঙ্গীকার ধর্মেন্দ্র-হেমার

নয় নয় করে চার দশকের বেশি বয়স হয়ে গিয়েছে দাম্পত্যের। ৯০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে একজন, অন্য জন ৮০ ছুঁইছুঁই। তবে পরস্পরের প্রতি অনুভূতি আজও সবুজ। তাই ৪৪তম বিবাহবার্ষিকীতে ফের একবার বিয়ে সারলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। মালাবদলের পরের মুহূর্তের ছবি নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন হেমা। তাঁদের বিয়েতে মেয়ে এষা দেওলকে দেখা গেলেও, সানি বা ববিকে দেখা যায়নি। তাঁরা বিয়েতে যাননি বলেই খবর। (armendra-Hema Malini) বিবাহবার্ষিকীর ওই বিশেষ মুহূর্ত নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হেমা। ছবি পোস্ট করেছেন এষাও। কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপনের পরিবর্তে তাঁরা বাড়িতে আবারও বিয়ে সারেন বলে জানা গিয়েছে। ছবিতেও ধর্মেন্দ্র এবং হেমার গলায় পেল্লাই আকারের মালা চোখে পড়েছে। তবে প্রথম বারের মতোই, এবারও ধর্মেন্দ্রর পরিবারের তরফে কেউ এই বিয়ের অনুষ্ঠানে শামিল হননি বলে জানা গিয়েছে। (Bollywood News) ১৯৭০ সালে ‘তু হাসিন ম্যাঁয় জওয়ান’ ছবির সেটে আলাপ ধর্মেন্দ্র এবং হেমার। ছবির শ্যুটিং চলাকালীনই মন দেওয়া নেওয়া হয়। এক সাক্ষাৎকারে হেমা জানান, প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে ধর্মেন্দ্রর সঙ্গে গোটা জীবন কাটাবেন তিনি। তবে সম্পর্ক সহজে গড়ে উঠলেও, বিয়ে পর্যন্ত এগোতে কম ঝড়-ঝাপ্টা পোহাতে হয়নি তাঁদের।

পরিণীতি চোপড়ার দূরদর্শনের পোস্ট ভাইরাল

একটি ভিডিও এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ক্যাপশনে লেখেন, 'আমার আসল ডেবিউ' ('My real debut')। সেই ভিডিওয় দেখা যাচ্ছে দূরদর্শনের একটি সঙ্গীতানুষ্ঠানের অংশ। যেখানে কিশোরী পরিণীতি গান গাইছেন আরও একদল ছেলেমেয়ের সঙ্গে। মুখের আদল এক্কেবারে একই। আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'স্টার রেট্রোটিভি'র তরফে দাবি করা হয়েছে ভিডিও ফুটেজটি দূরদর্শন চণ্ডীগড়ের যা টেলিকাস্ট হয়েছিল ২০০৪ সালে। হিসেব বলছে সেই সময় পরিণীতির বয়স ছিল মাত্র ১৫। দেশাত্মবোধক গানে গলা মেলাতে শোনা যায় তাঁকে ভিডিওয়। পরনে সালোয়ার কামিজ। ভিডিও দেখে যে কেউ এক ধাক্কায় অনেকটা পিছনে চলে যাবে। নস্ট্যালজিয়ায় ভাসবে। পরিণীতির এই পুরনো ভিডিও দেখে অনেক অনুরাগীরই অবাক প্রশ্ন, কীভাবে এত বছরে একটুও বদলাননি অভিনেত্রী। যেমন ছিলেন প্রায় ২০ বছর আগে, এখনও তাইই আছেন। পরিণীতি চোপড়ার গানের গলা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সকলেই জানেন তিনি অভিনয়ের পাশাপাশি গানও গান দারুণ। কিছুদিন আগে মুম্বইয়ে প্রথম গানের শো করেন অভিনেত্রী। বলা চলে তাঁর গানের ডেবিউ শো। তবে এদিন ভিডিও পোস্ট করে অভিনেত্রী যেন বোঝালেন তাঁর 'আসল ডেবিউ' হয়ে গিয়েছিল আগেই, দূরদর্শনে। অভিনেত্রীর এই ভিডিও মন ভরিয়েছে সকলের।

আরও পড়ুন: Top Entertainment News Today: ফের 'কৃশ' রূপে ফিরছেন হৃত্বিক, গুরুতর অসুস্থ নিক জোনাস, বিনোদনের সারাদিন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget