এক্সপ্লোর

Top Social Post: হুমকি পেয়ে বিস্ফোরক উরফি, শাড়ি পরে নজর কাড়লেন ধারাবাহিকের অভিনেতা, আজকের 'সোশ্যালে সেরা'

Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

একের পর এক হুমকি, ক্ষোভ উগরে দিলেন উরফি

হ্যালোইনের জন্য সকলেই বিভিন্ন মেকওভারে ব্যস্ত। সেই তালিকায় নাম লেখালেন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদও (Urfi Javed)। বিশেষ সাজের জন্য তিনি বেছে নিয়েছিলেন 'ভুল ভুলাইয়া' ছবিতে রাজপাল যাদবের বিখ্যাত 'ছোটা পণ্ডিত' লুক। উরফি এই লুক আনতে নিজের মুখে লাল রং করেছিলেন। সেই সঙ্গে পরেছিলেন কমলা ধুতি ও লাল টপ। গলায় গাঁদা ফুলের মালা, এবং কানে দুটো জ্বলন্ত ধুপকাঠি ছিল। একেবারে 'ছোটে পণ্ডিত' লুক আনতে যা যা করণীয়, সবই ছিল। কিন্তু সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই শুরু হল বিতর্ক। এবং কিছু ক্ষেত্রে তাঁকে শুনতে হল কুরুচিকর মন্তব্য ও হুমকিও। একাধিক মন্তব্যে অভিযোগ উঠে এল উরফি হিন্দু ধর্মকে অপমান করেছেন। ২৬ বছর বয়সী উরফি জানান যে এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি এবং সেই সঙ্গে যে সকল হুমকি ইমেল তিনি পেয়েছেন তার স্ক্রিনশটও শেয়ার করে নিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, 'আমি এই দেশের মানুষদের দেখে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়ছি, একটি সিনেমার একটি চরিত্রের লুক পুনরায় তৈরি করার জন্য আমি মৃত্যুর হুমকি পাচ্ছি যেখানে সেই চরিত্রটি কোনও বিরূপ প্রতিক্রিয়া পায়নি।' যে সকল স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, তাঁকে ভিডিও ডিলিট না করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অপর একটিতে দেখা যাচ্ছে যে তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

লাল শাড়ি পরে, নয়া লুকে ধারাবাহিকের অভিনেতা

চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, লম্বা চুল, পরনে লাল শাড়ি। ক্যামেরার সামনে পোজ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রারব্ধি সিংহ (Prarabdhi Singha)। জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় মিশকার চরিত্রে দেখা যাবে। এমনিতেই এই চরিত্রে অভিনয় করেন অহনা দত্ত। গল্পের ফেরে সে এখন জেলে। এবার তার বেশেই সেনগুপ্ত পরিবারে হাজির হবে নতুন মিশকা, ওরফে প্রারব্ধি সিংহ। এদিন নিজের নয়া লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। খুনসুটি করে কমেন্ট করেছেন সিরিয়ালের একাধিক সহকর্মী তাঁর। প্রীতম দাস লেখেন, 'বাইসেপওয়ালা মিশকা', আবার অভিনেত্রী আরাত্রিকা মাইতি লেখেন, 'ওহ মাই গড'। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'মিশকা ইজ অন ফায়ার'। 

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রাণনাশের হুমকি পেলেন উরফি, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অঙ্কিতা, বিনোদনের সারাদিন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prarabdhi singha (@prarabdhisingha_official)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget