এক্সপ্লোর

Bhumi Pednekar Update: একটা সুস্থ এবং সুন্দর সম্পর্ক কীভাবে শুরু হয়? জানাচ্ছেন ভূমি পেড়নেকর

যদি আমরা আগে নিজেকে ভালোবাসতে শিখি, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো আরও মজবুত এবং স্বাস্থ্যকর হবে। বলছেন ভূমি পেড়নেকর।

মুম্বই : বলিউডে নয় নয় করেও ছ'টা বছর কাটিয়ে ফেললেন 'দম লাগাকে হ্যায়সা' অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। বলিউড ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর অভিনেত্রী হিসেবে কাটিয়ে অনেক অভিজ্ঞতা তিনি নিজের ঝুলিতে ভরে ফেলেছেন। কখনও তা মধুর আবার কখনও তা তিক্ত। পাশাপাশি, গত দেড়টা বছর ধরে করোনা অতিমারির জেরে চারপাশের পরিবেশ পরিস্থিতি সব কিছুই বদলে যেতে দেখছেন। ফলে আরও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বেড়েছে তাঁর মধ্যে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন - 'নিজের জন্য লড়তে হবে নিজেকেই', কীসের বার্তা নুসরতের লেখায়?

একটি সাক্ষাৎকারে সৌন্দর্যের ব্যাখ্যা দিতে গিয়ে ভূমি পেড়নেকর বলছেন, 'সৌন্দর্যের অনেকরকম ব্যাখ্যা হয়। এর অনেকগুলো পর্যায়ও রয়েছে। একজন নারীর সৌন্দর্য শুধু মেয়ে বা মহিলা হিসেবে নয়। একজন নারী কারও সে মা হতে পারে, সে কারও বোন হতে পারে। সে কারও স্ত্রী হতে পারে। আবার সে কারও সঙ্গীও হতে পারে। তাই একজন নারীকে সারাদিনে অনেকরকম ভূমিকায় থাকতে হয়। তাই তাঁর মুড বা মেজাজও আলাদা আলাদারকমের হয়। বিভিন্ন চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। তাই একজন নারীর বাহ্যিক সৌন্দর্য নয়, আমাদের তাঁর ভিতরের সৌন্দর্যকে দেখা দরকার।'

আরও পড়ুন - Taapsee Pannu’s Rashmi Rocket: কবে মুক্তি পাবে তাপসী পান্নুর নতুন ছবি 'রশ্মি রকেট'?

আয়ুষ্মান খুরানার বিপরীতে 'দম লাগা কে হ্যায়সা' দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন ভূমি পেড়নেকর। সেই ছবিতে তাঁকে চেহারার গঠন দর্শকদের চমকে দিয়েছিল। তার থেকেও বেশি চমকে দেয়, যখন তিনি সেই চেহারা থেকে ওজন কমিয়ে একেবারে ঝরঝরে ফিট হয়ে দর্শকদের সামনে ধরা দেন। ফিটনেস সম্পর্কেও তাঁর মতামত তিনি জানান। বলেন, 'ফিটনেস বলতে আমি সুস্থ থাকাকে বুঝি। ফিটনেস আমার কাছে শুধু শরীরের জন্য নয়। মানসিক সুস্থতার জন্য়ও আমি ফিট থাকতে পছন্দ করি।' লকডাউনের সময়টায় পরিবারকে নিয়ে খুবই চিন্তায় ছিলেন অভিনেত্রী। বলছেন, 'প্রথম লকডাউনটায় আমি পরিবারের সঙ্গেই ছিলাম। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। তবে, প্রত্যেকের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় দিন কাটাতাম।'

আজকের দিনে সম্পর্ক যেন বড়ই ঠুনকো। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে ব্রেক-আপ আর প্যাচ-আপ যেন রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। কোনও সম্পর্ককে ধরে রাখতে গেলে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা থাকা খুবই জরুরি। এমনটাই মনে করেন ভূমি পেড়নেকর। বলছেন, 'একটা সুস্থ এবংসুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য প্রথমেই নিজেকে ভালোবাসা প্রয়োজন। যদিও প্রত্য়েকের ভালোবাসার ধরন আলাদা আলাদা। তবুও, যদি আমরা আগে নিজেকে ভালোবাসতে শিখি, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো আরও মজবুত এবং স্বাস্থ্যকর হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget