এক্সপ্লোর

Pallavi Dey Death: পল্লবী দে মৃত্যুকাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক

Pallavi Dey Death: আইনত বিবাহবিচ্ছেদ না হলেও পরে পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন সাগ্নিক। আগামী বছর দুজনের বিয়েও হওয়ার কথা ছিল।

কলকাতা: লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে মৃত টলিউড (Tollywood Actress) অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মধুর সম্পর্কগুলো এখনও জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অভিনেত্রীর আকষ্মিক মৃত্যুর পর সামনে এসেছে একাধিক সম্পর্কের বেড়াজাল। একাধিক সম্পর্কের গোলকধাঁধা। সাফল্য, অর্থ, প্রেম, ব্রেকআপ, লিভ ইন সম্পর্কে ফাটল এবং মৃত্যু। কী নেই টলিউড অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায়। মৃতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বিবাহিত। অন্যদিকে সাগ্নিকের আগে রেহান সর্দার নামে একজনের সঙ্গে সম্পর্ক ছিল পল্লবীর। চমকপ্রদ বিষয় হল, এমনটাও শোনা গিয়েছে যে , বছর দুয়েক আগে অন্য এক মহিলার সঙ্গে আইনত বিবাহ হয় সাগ্নিক চক্রবর্তীর। সেই বিয়েতে সাক্ষী হিসেবে সই করেছিলেন পল্লবী। আইনত বিবাহবিচ্ছেদ না হলেও পরে পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন সাগ্নিক। আগামী বছর দুজনের বিয়েও হওয়ার কথা ছিল। এরইমধ্যে জানা গিয়েছে পল্লবী ও সাগ্নিক যে ফ্ল্যাটে থাকতেন, সেখানেই আসতেন সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। 

মৃত অভিনেত্রী পল্লবী দে-র মাসির বক্তব্য-

মৃত অভিনেত্রীর পরিবারের দাবি, বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। সম্প্রতি পল্লবীর জন্মদিন পালন করেন তাঁর মাসি। কিন্তু এভাবে যে পল্লবীর মৃত্যু হবে, তা বিশ্বাস করতে পারছেন না তাঁরা। পল্লবী দে-র মাসি বলেন, 'আমি যতদূর জানি ও যে সিরিয়াল করত তা নিয়ে ঝামেলা হতে পারে। আমি কাজের লোকের থেকে জেনেছি, সাগ্নিকের অফিসের কিছু লোকজন আসত বাড়িতে। সেটা পছন্দ ছিল না মিষ্টির (পল্লবী দে)। ওর আগের সম্পর্কও এভাবেই ভেঙে গিয়েছিল। আগে রেহান বলে একটি ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল।'

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

মুখ খুললেন পল্লবী দে-র প্রাক্তন প্রেমিক-

এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন মৃত অভিনেত্রী পল্লবী দে-র প্রাক্তন প্রেমিক রেহান সর্দার। তিনি বলেন, 'পল্লবীর সঙ্গে ব্রেকআপের পরে আমার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। সাড়ে তিন-চার বছর হল আমার সঙ্গে পল্লবী কিংবা সাগ্নিক কারও কোনও যোগাযোগ নেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget