এক্সপ্লোর

Shah Rukh Khan: ‘পাঠান’ দর্শনে গুজরাত থেকে মুম্বইয়ে, দেওয়াল বেয়ে সটান ‘মন্নতে’র অন্দরে, তার পর...

Bollywood Updates: গত সপ্তাহেই মুম্বইয়ে 'মন্নত'-এ ঘাপটি মেরে থাকা দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

মুম্বই: ভালবাসা এবং উন্মাদনার মধ্যে যে সূক্ষ্ম বিভেদ রয়েছে, একাধিক বার বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। তাঁকে নিয়ে অনুরাগীদের মধ্যে কী উন্মাদনা কাজ করে, তা বিলক্ষণ বোঝেন নিজেও।  এ বার সেই উন্মাদনার তীব্রতা নিজে চাক্ষুষ করলেন বলিউডের 'বাদশাহ' শাহরুখ খান (Shah Rukh Khan), তা-ও আবার নিজেরই বাড়িতে। প্রাসাদোপম 'মন্নত'-এ ঘাপটি মেরে থাকা দুই গোঁড়া অনুরাগীর সাক্ষাৎ পেলেন তিনি (Bollywood Updates)।

'মন্নত'-এ ঘাপটি মেরে থাকা দুই যুবক গ্রেফতার

গত সপ্তাহেই মুম্বইয়ে 'মন্নত'-এ ঘাপটি মেরে থাকা দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। শাহরুখের বাংলোর চতুর্থ তলায়, তারকার প্রসাধন কক্ষে লুকিয়ে ছিলেন তাঁরা। এক ঘণ্টা, দু'ঘণ্টা নয়, দেওয়াল টপকে ভিতরে ঢুকে, টানা আট ঘণ্টা ওই কক্ষে তাঁরা লুকিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। বাড়িতে এমন দুই অনুপ্রবেশকারীকে দেখে চমকে যান খোদ শাহরুখ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। 

ওই দুই যুবককে পাঠান সাহিল সেলিম এবং রাম কুশওয়াহা বলে শনাক্ত করা গিয়েছে। এক জনের বয়স ২০, অন্য জনের ২২ বছর। ওই দুই যুবকই গুজরাতের বাহরুচের বাসিন্দা। 'পাঠান'কে দেখতে চলে এসেছিলেন মুম্বই। তার পর নজরদারি এড়িয়ে, উঁচু দেওয়াল টপকে তারকার বাংলোয় ঢুকে পড়েন। শাহরুখের বাংলোর নিরাপত্তারক্ষীরা ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেন। তাঁদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

আরও পড়ুন: Dev Injured: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে আহত দেব, চোখে আঘাত নিয়েই জানালেন রঙের উৎসবের শুভেচ্ছা

পুলিশ জানিয়েছে, ওই দুই যুবক বাংলোর বাইরের দেওয়াল বেয়ে উঠে সন্তর্পণে শাহরুখের বাড়িতে ঢুকে পড়েন। সটান পৌঁছে যান চারতলার প্রসাধন কক্ষে। টানা আট ঘণ্টা সেখানে তারকার দর্শন পেতে সেখানে অপেক্ষা করেন তাঁরা। ভোর রাতে, ৩টে নাগাদ সেখানে প্রবেশ করেন অভিযুক্তরা। পর দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ধরা পড়েন। 

শাহরুখের বাংলোর ম্যানেজার কলিন ডি'সুজা জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি দুপুরে তাঁকে ফোন করে বিষয়টি জানান নিরাপত্তারক্ষীরা। শাহরুখের বাংলোর হাউজকিপিং টিমের সদস্য সতীশ প্রথম ওই দু'জনকে দেখতে পান। প্রসাধন কক্ষ থেকে তাঁদের বার করে লবিতে নিয়ে আসেন তিনি। অচেনা ওই দুই যুবককে দেখে চমকে ওঠেন শাহরুখ। এর পর বাংলোর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা পুলিশের হাতে ওই দুই যুবককে তুলে দেন।

প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলেন

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক জানিয়েছেন, প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলেন। সামনা সামনি কথা বলতে চেয়েছিলেন। তাই মুম্বই এসেছিলেন। কোনও উপায় না পেয়ে, বাংলোয় ঢুকে পড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget