এক্সপ্লোর

Dev Injured: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে আহত দেব, চোখে আঘাত নিয়েই জানালেন রঙের উৎসবের শুভেচ্ছা

Actor Dev Injured: চিকিৎসকের নির্দেশেই চোখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে তাঁকে। দোলের দিনে তাই সতর্কতা মেনেই সামান্য আবিরের দেখা মিলল দেবের গালে।

কলকাতা: শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত, ব্যান্ডেজ বেঁধেই রঙের উৎসবের আনন্দ উদযাপনে সামিল অভিনেতা সাংসদ দেব (Dev)। আপাতত ওড়িশায় 'বাঘাযতীন' (Baghajatin) -এর শ্যুটিং করছেন দেব। দোলের বেশ কয়েকদিন আগেই তিনি পাড়ি দিয়েছেন সেখানে। এবার তাঁর দোল কাটল বাংলার বাইরেই।                                                                                                                   

অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালনায় বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন অভিনেতা। হাসিমুখে তাঁকে দেখে মনে হল, এমন কিছু গুরুতর নয় তাঁর আঘাত।  চিকিৎসকের নির্দেশেই চোখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে তাঁকে। দোলের দিনে তাই সতর্কতা মেনেই সামান্য আবিরের দেখা মিলল দেবের গালে।                                                                           

২৬ জানুয়ারি প্রথম প্রকাশ পেয়েছিল 'বাঘাযতীন'-এর লুক।  দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'             

এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে।     

সোশ্যাল মিডিয়ায় দেবের সুস্থতা কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। সেখানে সুস্থতা কামনা করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget