এক্সপ্লোর

Salman Khan Health: সলমন খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা, কেমন আছেন ভাইজান?

সলমন খানের (Salman Khan) সাপে কামড়ানোর খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে অনুরাগীদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনার বার্তায়।

মুম্বই: অনুরাগীরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন গতকাল রাতে ফার্ম হাউজে সাপে কামড়েছে বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan)। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বড়দিন উদযাপন করতে পানভেলের খামারবাড়িতে এসেছিলেন ভাইজান। রাতে সেখানেই তাঁকে সাপে কামড়ায়। শনিবার রাতে খামারবাড়িতে উপস্থিত অন্যান্যদের সঙ্গে কথাবলাকালীনই হাতে জ্বালা অনুভব করেন অভিনেতা। জঙ্গল ও পাহাড় বেষ্টিত ফার্ম হাউজে তখনই সাপ দেখতে পান অন্যান্যরা। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সলমন খানের সাপে কামড়ানোর খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে অনুরাগীদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনার বার্তায়। নেট নাগরিকদের কেউ লিখেছেন, 'আশা করি সলমন খান এখন সুস্থ রয়েছেন। আমরা সকলেই প্রার্থনা করছি তিনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। নিজের খেয়াল রাখুন। আপনার অনুরাগীরা আপনাকে খুব ভালোবাসে। আর গোটা দেশের মানুষ আপনার দ্রুত সুস্থতা কামনা করছে।' আবার কোনও নেট নাগরিক লিখছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাইজান। দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।' কোনও অনুরাগী উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'আশা করি তিনি সুস্থ রয়েছেন। ওঁর শারীরিক অবস্থার আপডেট জানার জন্য অপেক্ষা করছি।' এক অনুরাগী আবার লিখেছেন, 'ভাইজান প্লিজ নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আমরা সকলেই আপনাকে খুব ভালোবাসি। একটা সাপ কিছু করতে পারবে না। যেখানে ঈশ্বর জানেন আপনি কোটি কোটি মানুষের ভালোবাসা।'

আরও পড়ুন - Ranveer Singh Update: স্যর ভিভ রিচার্ডসকে আউট করা কপিল দেবের বিখ্যাত ক্যাচ আয়ত্ব করতে কত সময় নিয়েছিলেন রণবীর?

প্রসঙ্গত, জানা গিয়েছে, সলমন খানকে যে সাপ কামড়েছে, সেটি বিষাক্ত নয়। সাপে কামড়ানোর পর সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘণ্টার মধ্য়েই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আগামীকাল তাঁর জন্মদিন। পানভেলের ফার্ম হাউজেই জন্মদিন উদযাপন করার পরিকল্পনা ছিল তাঁর। গত বছরও সেখানেই জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিনেতা।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget