এক্সপ্লোর

Farah Khan: নামী প্রযোজকের ছেলেকে ছবিতে নেওয়ার অনুরোধ, ১০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফারাহ খান

Choreographer and Filmmaker Farah Khan: ফারাহ খানের 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বিভান শাহ এবং বোমান ইরানিকে।

মুম্বই: বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং চিত্র পরিচালক ফারাহ খান (Farah Khan) একবার জানিয়েছিলেন যে তিনি এক নামী প্রযোজকের ছেলেকে ছবিতে অভিনয় করানোর প্রস্তাব অস্বীকার করেছিলেন। সেই প্রযোজকের তরফে ছেলেকে নেওয়ার জন্য ১০ কোটি টাকার লোভনীয় প্রস্তাব রাখা হলেও এই ডাকে রাজি হননি তিনি। ফারাহ খানের পরিচালনা ব্লকবাস্টার হিট ছবি 'হ্যাপি নিউ ইয়ার'-এ (Happy New Year Movie) নিজের ছেলেকে অভিনয়ের নেওয়ার (Entertainment News) জন্য প্রস্তাব দিয়েছিলেন সেই পরিচালক, কিন্তু প্রলোভন কাটিয়ে অবলীলায় সেই প্রস্তাব নাকচ করেন ফারাহ।

বেশ কয়েকদিন আগের এক সাক্ষাৎকারে কৌতুকশিল্পী ও লেখক জাকির খানের সঙ্গে আলাপচারিতায় এই ঘটনার কথা স্মরণে আনেন ফারাহ খান। সেই নামী প্রযোজকের ছেলের বদলে 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে ফারাহ অভিনয়ের জন্য নির্বাচন করেছিলেন নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের পুত্র বিভান শাহকে। তিনি জানান, 'আপনি এটা বিশ্বাসও করতে পারবেন না। কিন্তু হ্যাপি নিউ ইয়ার ছবির শ্যুটিং চলাকালীন একজন প্রযোজক আমাকে ১০ কোটি টাকা অফার করেন তাঁর ছেলেকে ছবিতে নেওয়ার জন্য। কী হত যদি শাহরুখ জানতে পারত যে আমি ১০ কোটি টাকা নিয়েছি বলেই সেই প্রযোজকের ছেলেকে ছবিতে নিয়েছি ? কিন্তু না, আমি এমন কাজ কখনও করিনি। আমি বিভান শাহকে নির্বাচন করেছিলাম কারণ আমি জানতাম এই চরিত্রের জন্য সেই একেবারে নিখুঁত এবং ভাল অভিনয়ও করবে।'

ফারাহ খানের 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বিভান শাহ এবং বোমান ইরানিকে। পরিচালক হিসেবে এটাই ছিল ফারাহ খানের শেষ ছবি, মূলত অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি সেই বছর সবথেকে বেশি ব্যবসা দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম ছিল।

তাঁর কর্মজীবনে ফারাহ খান মোট ৪টি ছবি পরিচালনা করেছিলেন, যার মধ্যে 'ম্যায় হুঁ না', 'ওম শান্তি ওম' এবং 'হ্যাপি নিউ ইয়ার' এই তিনটি ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান। আর ফারাহ খান এবং শাহরুখ খানের জুটিতে এই তিনটি ছবিই সবথেকে বড় হিট ছিল।

এর আগে শাহরুখ খানের ৫৯তম জন্মদিনে ফারাহ খান শাহরুখের সঙ্গে বহু পুরনো সব ছবি শেয়ার করেন, সমাজমাধ্যমে লেখেন, 'হাজারও ভাল মুহূর্তের সমাহার এবং আরও কিছু ভাল মুহূর্তের আশা'। সম্প্রতি ফারাহ খান সলমন খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন। সলমনের আসন্ন ছবি 'সিকন্দর' নিয়েই জোরকদমে কাজ চলছে এখন।

আরও পড়ুন: KL Rahul-Athiya Shetty: বিয়ের ২ বছর পরে এল সুখবর, বাবা-মা হচ্ছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget