এক্সপ্লোর

Celebrities on Ganga Dead Bodies: 'যদি নিজের মায়ের মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখতেন!' বিস্ফোরক ফারহান-পরিণীতি

গঙ্গায় ভেসে বেড়াচ্ছে লাশ। পচা-গলা শরীর ফুলে উঠেছে জলে ভিজে! করোনা পরিস্থিতিতে চূড়ান্ত অমানবিকতার ছবি দেখছে গোটা দেশ। বিহারের বক্সার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ভয়াবহ সেই ছবি দেখে শিউড়ে উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। এবার এই ঘটনায় মুখ খুললেন ফারহান আখতার ও পরিণীতি চোপড়া।

মুম্বই: গঙ্গায় ভেসে বেড়াচ্ছে লাশ। পচা-গলা শরীর ফুলে উঠেছে জলে ভিজে! করোনা পরিস্থিতিতে চূড়ান্ত অমানবিকতার ছবি দেখছে গোটা দেশ। বিহারের বক্সার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ভয়াবহ সেই ছবি দেখে শিউড়ে উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। এবার এই ঘটনায় মুখ খুললেন ফারহান আখতার ও পরিণীতি চোপড়া।

আজ সকালে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ফারহান আখতার লেখেন, 'গঙ্গায় ভেসে আসা মৃতদেহ ও গঙ্গার ঘাটে পড়ে থাকা দেহের ছবিগুলো দেখে মন ভেঙে যাচ্ছে। আমরা হয়ত একদিন এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হব, কিন্তু এই ছবি প্রশাসনের অবস্থার জন্যই আমাদের দেখতে হচ্ছে। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। অতিমারি পরিস্থিতি এখনও শেষ হয়নি।'

পরিণীতি চোপড়া ট্যুইটারে লেখেন, 'করোনা পরিস্থিতি আমাদের মানবিকতার সবচেয়ে খাবার ছবিগুলো দেখিয়ে দিল। গঙ্গার জলে যে মৃতদেহগুলি ভাসছে তাঁরাও একদিন বেঁচে ছিলেন। তাঁরাও কারোও মা, কারও মেয়ে, কারও বাবা বা কারও ছেলে। আপনার কেমন লাগবে যদি আপনি নিজের মায়ের দেহকে গঙ্গার ধারে ভাসতে দেখেন! ভাবতে পারছি না। অমানবিক।'

বিহার-উত্তরপ্রদেশ সীমান্তে অবস্থিত চৌসা জেলা। সেখানকার গঙ্গাতেই দেখা গিয়েছে এই ভয়াবহ দৃশ্য। এ প্রসঙ্গে চৌসার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, 'প্রায় ৪০-৪৫টি দেহ ভাসতে দেখা গিয়েছে মহাদেব ঘাটে।' তিনি আরও বলেন, 'ইচ্ছাকৃতভাবেই লাশগুলি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান। সব মিলিয়ে লাশের সংখ্যাটা প্রায় ১০০টির কাছে হতে পারে'। স্থানীয় প্রশাসনের অনুমান, এই দেহগুলি উত্তরপ্রদেশ থেকেই ফেলা হয়েছে। ইতিমধ্যেই মহাদেব ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে সৎকারের কাজও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

 

অন্যদিকে আজই পান্না জেলার রুঞ্জ নদীতে ৬টির বেশি মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। করোনায় মৃত্যুর পর দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। মধ্যপ্রদেশের পান্না জেলার নন্দনপুর গ্রামে উত্তরপ্রদেশ লাগোয়া। ফলে সেখান থেকে দেহগুলি ভেসে এসেছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ৩-৪ দিন নদীতে মৃতদেহ ভাসলেও প্রশাসনের হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget