এক্সপ্লোর
হৃতিক-কঙ্গনা দ্বন্দ্বে ফারহান আখতারের খোলা চিঠি

মুম্বই: বলিউড ফের সরগরম হৃতিক রোশন-কঙ্গনা রানাওয়াত কাদা ছোঁড়াছুঁড়িতে। একের পর এক সংবাদ মাধ্যমে এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা। হৃতিক এতদিন চুপ ছিলেন। এবার তিনিও এক সংবাদ চ্যানেলে মুখ খুলেছেন এ ব্যাপারে। বলিউড ও বলিউডের বাইরের জনতা- বহু লোকেরই এ ব্যাপারে নিজস্ব মতামত আছে। কেউ বলছেন, হৃতিক দোষী তো কেউ বলছেন, কঙ্গনা। এবার এ নিয়ে খোলা চিঠি লিখেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নিজের মতামত দিয়েছেন তিনি। ফারহান লিখেছেন, হৃতিক-কঙ্গনা দ্বন্দ্ব নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তাতে প্রথম থেকেই সহযোগিতা করেছেন রাকেশ রোশন পুত্র। যাবতীয় দরকারি তথ্য এমনকী নিজের ফোন ও ল্যাপটপ তুলে দিয়েছেন তদন্তকারী অফিসারদের হাতে। কিন্তু নানা অজুহাতে তা কাটিয়ে দিয়েছেন কঙ্গনা। হৃতিকের মেল অ্যাকাউন্টে হাজারের ওপর যৌনগন্ধী ই মেল রয়েছে। কঙ্গনার দাবি, তিনি সেগুলো লেখেননি, হৃতিকই তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে নিজের মেল আইডিতে সেগুলো পাঠিয়েছিলেন। অথচ একইসঙ্গে তাঁর দাবি, হৃতিকের সঙ্গে তাঁর ৭ বছর সম্পর্ক ছিল। তা হলে সামান্য মেলের জন্য হৃতিককে কঙ্গনার অ্যাকাউন্ট হ্যাক করতে হল কেন। নিজেদের ঘনিষ্ঠতা প্রমাণে একটি ছবি শেয়ার করেন কঙ্গনা। কিন্তু তা যে জাল তা তো প্রমাণিত হয়েছে। পড়ুন ফারহানের লেখা চিঠিটি
পরিচালক কর্ণ জোহর টুইটারে এই চিঠি শেয়ার করেছেন। লিখেছেন, সুন্দর লিখেছ ফারহান। এটা গুরুত্বপূর্ণ... এটাই সত্যি। Beautifully written Farhan....it’s important...it’s true! https://t.co/zoY4VKahfw
— Karan Johar (@karanjohar) October 8, 2017
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















