এক্সপ্লোর

Jee Le Zaraa: রাজস্থানের বুকে শ্য়ুট করবেন আলিয়া, প্রিয়ঙ্কা, ক্য়াটরিনা, প্রকাশ্য়ে প্রথম ছবি

Jee Le Zaraa: ২০২১শেই বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র ঘোষণা করেছিলেন।

কলকাতা: এই প্রথমবার বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্ট অভিনয় করতে চলেছেন একই ছবিতে। ছবির নাম  'জি লে জারা'। ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর এবার প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। শোনাযাচ্ছে, এই ছবির জন্য় রাজস্থানে লোকেশান খোঁজা শুরু করেছেন ছবির টিম। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ফারহান একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তিনি একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। হ্যাশট্য়াগে লিখেছেন 'জি লে জারা'। এর থেকেই নেটাগরিকদের ধারণা এখানেই হতে চলেছে ছবির শ্য়ুটিং।

প্রসঙ্গত, ২০২১শেই বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র (Jee Le Zara) ঘোষণা করেছিলেন। জানা গিয়েছিল, ফারহান আখতারের এই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্ট। কিন্তু মাঝে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে এসেছে কন্য সন্তান আসার পর, তাকে দেখাশোনা করার জন্য 'জি লে জারা' ছবি থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী। জানা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া ছবি থেকে সরে যাওয়ার পর তাঁর জায়গায় অন্য অভিনেত্রীর খোঁজও করেছিলেন ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিদওয়ানি।

আরও পড়ুন...

Atif Aslam: কন্য়া সন্তানের বাবা হলেন আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্য়োজাতর ছবি

অন্যদিকে, গতবছর অগাস্টে ঝামেলায় জড়িয়েছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ও রিতেশ সিধওয়ানির (Ritesh Sidhwani) এক্সেল এন্টারটেনমেন্ট (Excel Entertainment)। 'ফিল্ম স্টুডিওজ সেটিং অ্যান্ড অ্যালায়েড মজদুর ইউনিয়ন' (Film Studios Setting & Allied Mazdoor Union) সর্বসমক্ষে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বেতন না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল ফারহান আখতারের সংস্থার বিরুদ্ধে।

এফএসএসএএমইউ অভিযোগ এনেছিল 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে। 'মির্জাপুর ৩'-এর প্রোডাকশন ডিজাইনের টিমে কাজ করেছিলেন এমন প্রায় ৩০০ দিন মজুরকে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। ইউনিয়নের দাবি ছিল, এই সংস্থা প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাকি রেখেছেন। ২০২২ সালের মে মাস থেকে কর্মীদের টাকা দিচ্ছে না তারা, অভিযোগ ছিল এমনটাই। বিখ্যাত এই ওয়েব সিরিজের সেটে প্রত্যেকদিন কাজ করা সত্ত্বেও একাধিক কর্মী টাকা পাচ্ছেন না বলে দাবি ছিল তাদের। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget