এক্সপ্লোর

Legal Notice Served to 'Fighter': সেনার ইউনিফর্মে চুম্বন দৃশ্য! হৃত্বিক-দীপিকার 'ফাইটার'কে আইনি নোটিস

'Fighter': এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক অফিসার, উইং কমান্ডার সৌম্যদীপ দাস, এই আইনি নোটিস পাঠিয়েছেন। কী অভিযোগ তাঁর?

নয়াদিল্লি: আইনি বিপাকে জড়াল হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'ফাইটার' (Fighter)। দুই মুখ্য তারকার চুম্বন দৃশ্যের (kissing scene) কারণে আইনি নোটিস (legal notice) পাঠানো হল নির্মাতাদের। সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের আবহে। 

আইনি নোটিস পেল হৃত্বিক-দীপিকার 'ফাইটার'

এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক অফিসার, উইং কমান্ডার সৌম্যদীপ দাস, এই আইনি নোটিস পাঠিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, নোটিসে বলা হয়েছে, 'IAF ইউনিফর্ম কেবলমাত্র একটি পোশাক নয়, এটি কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অটল অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতীক।'

নোটিসের বিষয়বস্তুতে লেখা ছিল, 'ভারতীয় বায়ুসেনা বাহিনী এবং এর অফিসারদের মানহানি, অপমান এবং নেতিবাচক প্রভাবের জন্য আইনি নোটিস।' তাতে উল্লেখ করা হয়েছে, 'এটি আমাদের দেশকে রক্ষা করার জন্য ত্যাগ, শৃঙ্খলা এবং অটল উত্সর্গের সর্বোচ্চ আদর্শকে মূর্ত করে। ব্যক্তিগত রোম্যান্টিক জটকে প্রচার করার দৃশ্যের জন্য এই পবিত্র প্রতীকটি ব্যবহার করে, চলচ্চিত্রটি তার অন্তর্নিহিত মর্যাদাকে চরম ভুলভাবে উপস্থাপন করে এবং আমাদের দেশের সেবায় অগণিত অফিসারদের করা গভীর ত্যাগের অবমূল্যায়ন করে।'

এতে আরও বলা হয়েছে, 'তাছাড়াও, এটি ইউনিফর্মে অনুপযুক্ত আচরণকে স্বাভাবিক করে তোলে, একটি বিপজ্জনক নজির স্থাপন করে যা আমাদের সীমানা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত নৈতিকতার মানকে ক্ষুণ্ণ করে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় চুম্বন করা, একটি রানওয়েতে যা একটি প্রযুক্তিগত অঞ্চলের আওতায় আসে, যখন এটিকে রোম্যান্টিক হিসেবে চিত্রিত করা হয়, এটি একটি আইএএফ অফিসারের জন্য চরমভাবে অনুপযুক্ত এবং অযাচিত বলে বিবেচিত হয়, কারণ এটি তাদের কাছ থেকে প্রত্যাশিত শৃঙ্খলা এবং সাজসজ্জার উচ্চ মানগুলির বিপরীত।'

আরও পড়ুন: Esha Deol Divorce: জল্পনায় সিলমোহর! ১১ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন এষা-ভরত

প্রজাতন্ত্র দিবসের আবহে মুক্তি পায় 'ফাইটার'

'ফাইটার' মুক্তি পাওয়ার পর থেকে ইতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছে দর্শকের থেকে এবং বক্স অফিসে ভালই লাভ করছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে হৃত্বিক ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কপূর, কর্ণ সিংহ গ্রোভার, অক্ষয় ওবেরয়। হৃত্বিককে এই ছবিতে স্কোয়াড্রন লিডার শমশের পাঠানিয়া ওরফে প্যাটি, দীপিকাকে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠৌর ওরফে মিনি এবং অনিল কপূরকে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিংহ ওরফে রকির চরিত্রে দেখা গিয়েছে। এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন হৃত্বিক ও দীপিকা। দেশের বক্স অফিসে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি, এবং বিদেশে ৩০০ কোটি টাকা আয় করেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget