এক্সপ্লোর

ডিজিটাল প্ল্যাটফর্মে নয়, বড়পর্দাতেই মুক্তি পাবে ‘সূর্যবংশী’, ‘৮৩’

সাহসী, লড়াকু পুলিশ অফিসারের কাহিনি নিয়ে ‘সূর্যবংশী’ রোহিত শেঠির তৃতীয় ছবি। এর আগে তিনি অজয় দেবগণ ও রণবীর সিংকে কেন্দ্রীয় চরিত্রে রেখে যথাক্রমে ‘সিংহম’ ও ‘সিম্বা’ ছবিগুলি বানিয়েছেন।আবার ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত কেমন করে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তা নিয়েই ‘৮৩’।

  মুম্বই: অক্ষয়কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পাবে আগামী দীপাবলিতে। আবার রণবীর সিংহ অভিনীত ‘৮৩’ মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে।প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফে একথা জানানো হয়েছে। করোনা মহামারী ধাক্কায় বড় সংখ্যক বলিউড ফিল্ম যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে বড় পর্দায় ছবি মুক্তির পরিকল্পনা অবশ্যই আশার সঞ্চার করে। রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৪ মার্চ। অপর ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল গত ১০ এপ্রিল। কিন্তু করোনা অতিমারীর কারণে দেশে তো বটেই বিশ্বের প্রায় সর্বত্রই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সিনেমা হল। তাই স্বাভাবিক কারণেই পিছিয়ে দিতে হয়েছে ছবি মুক্তির দিন-ও। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির কোনও পরিকল্পনা আপাতত রাখেননি প্রযোজক সংস্থা। প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শিবাশিস সরকার বলেন, ‘দীপাবলিতে ‘সূর্যবংশী’ আর ক্রিসমাসে ’৮৩’ রিলিজ করবো, এরকমটাই ভেবেছি আমরা। আটকে থাকা এই ছবি দুটি আপাতত আগে মুক্তি পাক এটাই চাইছি আমরা। তবে সরকার কোন সময়ে সিনেমা হলগুলো খুলে দেওয়া নিরাপদ মনে করছেন সেটা খুব জরুরি,তার উপরই সব নির্ভর করবে, বলাই বাহুল্য।' খানিকটা আশাবাদী সুরে শিবাশিস যোগ করেন, ‘আমরা যে সময়টায় ছবি রিলিজ করতে চাইছি তা এখন থেকে আরও পাঁচ-ছ মাস দেরি। আশা করা যাক এই উৎসবের সময়টায় সবকিছু অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। উৎসবেই ছবিগুলির মুক্তি চাইছি আমরা।' সাহসী, লড়াকু পুলিশ অফিসারের কাহিনি নিয়ে ‘সূর্যবংশী’ রোহিত শেঠির তৃতীয় ছবি। এর আগে তিনি অজয় দেবগণ ও রণবীর সিংকে কেন্দ্রীয় চরিত্রে রেখে যথাক্রমে ‘সিংহম’ ও ‘সিম্বা’ ছবিগুলি বানিয়েছেন।আবার ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত কেমন করে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তা নিয়েই ‘৮৩’। এতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং তো আছেনই, পাশাপাশি রয়েছেন হার্ডি সান্ধু, তাহির রাজ ভাসিন, জীভা, সাকলিন সেলিম, পঙ্কজ ত্রিপাঠী এবং দীপিকা পাড়ুকোন।
করোনা মহামারীর ধাক্কায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিকে সরাসরি ডিজিটাল মিডিয়াতেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তালিকায় রয়েছে সুজিত সরকার পরিচালিত, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত বিগ বাজেট ফিল্ম ‘গুলোবো সিতাবো’।আরও আছে এমন উদাহরণ। রয়েছে বিদ্যা বালন অভিনীত ‘শকুন্তলা দেবী, জাহ্ণবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল’, সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’।আবার, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, আলিয়া ভাটের ‘সড়ক টু’, সঞ্জয় দত্তের ‘ভূজ-দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, অভিষেক বচ্চনের ‘দ্য বিগ বুল’, বিদ্যুত জামেওয়ালের ‘খুদা হাফিজ’, কুনাল খেমু-রসিকা দুগ্গাল অভিনীত ‘লুটকেস’-ও মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এমন একটি সময়ে দাঁড়িয়ে ‘৮৩’ এবং ‘সূর্যবংশী’-র বড়পর্দায় মুক্তির খবর উৎসাহিত করবে হল-প্রেমীদের।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget