এক্সপ্লোর

প্রকাশ পেল 'খো গয়ে হাম কাঁহা' ছবির প্রথম পোস্টার

প্রকাশ পেল 'খো গয়ে হাম কাঁহা' ছবির প্রথম পোস্টার। প্রযোজনা সংস্থার তরফে ছবির পোস্টার শেয়ার করা হয় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

মুম্বই: এক্সেল এন্টারটেনমেন্ট ও টাইগার বেবি ঘোষণা করল তাদের পরবর্তী ছবির নাম। ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, প্রকাশ্যে এল নতুন ছবি 'খো গয়ে হাম কাঁহা'-এর পোস্টার। ছবিতে মুম্বইয়ের তিন বন্ধুর গল্প দেখানো হবে। এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখতে চলেছেন অর্জুন সিংহ। ছবির পোস্টার শেয়ার করেছেন অন্যতম প্রযোজক ফারহান আখতারও।


প্রকাশ পেল 'খো গয়ে হাম কাঁহা' ছবির প্রথম পোস্টার

কাদের দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে? (‘Kho Gaye Hum Kahan’ Star Cast)

'খো গয়ে হাম কাঁহা' ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারহান আখতার, রিতেশ সিধারনি, জোয়া আখতার এবং রিমা কাগতি। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং আদর্শ গৌরবকে। 

'দ্য হোয়াইট টাইগার' ছবিতে বলরাম হালওয়াই চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন আদর্শ। সেই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা গিয়েছিল রাজকুমার রাও ও প্রিয়ঙ্কা চোপড়াকেও। অন্যদিকে সিদ্ধান্ত এবং অনন্যা একসঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন এই ছবিতে। তাঁদের একসঙ্গে দেখা যাবে শকুন বাত্রার ছবিতে। সেই ছবির নাম এখনও স্থির হয়নি। সিদ্ধান্ত ও অনন্যা ছাড়াও ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

কবে মুক্তি পাচ্ছে 'খো গয়ে হাম কাঁহা'? (‘Kho Gaye Hum Kahan’ Release Date)

ছবির পোস্টার মুক্তির সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। সিনেপ্রেমীদের এই ছবির জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ছবিটি রুপোলি পর্দায় আসবে ২০২৩ সালে। ছবির পোস্টার শেয়ার করে এক্সেল মুভিসের তরফে ক্যাপশনে লেখা হয়, 'যখন সংযোগ তৈরির জন্য বিচ্ছিন্ন হতে হয়।'

'গালি বয়' ছবি খ্যাত এমসি শের ওরফে সিদ্ধান্ত চতুর্বেদী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও পোস্ট করেছেন এই ছবির। 

[insta]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Siddhant Chaturvedi (@siddhantchaturvedi)

অনন্যা পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল 'খালি পিলি' ছবিতে। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'নিজের বন্ধুদের খুঁজে নিন, তারপর আর ফলোয়ারের প্রয়োজন পড়বে না।' তাঁর পোস্টে একাধিক তারকা কমেন্টে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget