এক্সপ্লোর

Jailer: মুক্তি পেল রজনীকান্তের 'জেলার', কর্মীদের জন্য় ২২০০ টিকিট বুক করল চেন্নাইয়ের সংস্থা ফ্রেশওয়ার্ক

Rajinikanth's 'Jailer': জাপানের এক দম্পতি ওসাকা থেকে এদেশে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে!

কলকাতা: রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer)  নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে  মুক্তি পেল এই ছবি। আর থালাইভার ছবি মুক্তি উপলক্ষ্য়েই নিজের কর্মীদের জন্য় ২২০০টি টিকিট বুক করল চেন্নাইয়ের একটি সংস্থা।

গ্লোবাল সফ্টওয়্যার-এস-এ-সার্ভিস (সাস) কোম্পানি ফ্রেশওয়ার্কস তাদের কর্মীদের জন্য় এই উদ্য়োগ নিয়েছে। এর পাশাপাশি, দক্ষিণ ভারতের বেশ কয়েকটি কোম্পানি 'জেলার'-এর মুক্তির জন্য় আজ ছুটি ঘোষণা করেছে।

শুধু চেন্নাই বা মাদুরাই নয়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, থাঞ্জাভুর, বিশাখাপত্তনম, মাইসুরু, ইলোর, তিরুবনন্তপুরম এবং কোচির মতো শহরের অফিসগুলিও ছুটি ঘোষণা করেছে, অনেক বড় কোম্পানি তাদের কর্মীদের বিনামূল্যে টিকিট তুলে দিয়েছে যাতে তারা ছবিটি দেখতে পারে।

উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের (Japan) ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছেন তাঁরা।

আরও পড়ুন...

পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের

ইয়াসুদা হিদেতোশি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'জাপানে একদিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমি অপেক্ষা করতে চাই না। তাছাড়া সেখানার প্রেক্ষাগৃহগুলো ভীষণই শান্ত-চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমি সেই উন্মাদনাটা মিস করতে চাইনা।'

রজনীকান্তের (Rajinikanth) আরেক অনুরাগী লিখেছেন, 'আমার অনুমান এই ছবিটা রজনীকান্তের কেরিয়ারে একটা মাইলফলক হয়ে থেকে যাবে।' অন্য আরেক ভক্ত বলেন, 'আমি আমার পরিবার এবং বন্ধু সবার জন্য মোট ১৫টা টিকিট কেটেছি। এই ছবি ব্লকব্লাস্টার হবেই।'

নেলসন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তামান্না (Tamannah)। এই ছবিতে  সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিরুদ্ধ, যা ইতিমধ্যেই সুপার হিট।

শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির। সাম্প্রতিককালের অতীতে এমন ঘটনা আর ঘটেনি। ফলে এই ছবিটি হিট করছে সেটা সুস্পষ্ট।

উল্লেখ্য়, দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget