এক্সপ্লোর

করোনা আবহে দুর্গাপুজোর বেপরোয়া উদযাপন থেকে দূরে টিনসেল টাউনের বাঙালি অভিনেত্রীরা

কাজের মধ্যে বা বাড়িতে কাটালেও সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীরা অনুরাগীদের উদ্দেশে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বই: বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধুমাত্র একটা উৎসব নয়, একটা অনুভূতি। একে অপরের সঙ্গে দেখা করা থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়া, সুন্দর জামাকাপড় পরা থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, এই পাঁচদিন টানা হুল্লোড় করে কাটায় বাঙালিরা। একইভাবে উৎসবে মেতে ওঠেন সেলিব্রিটিরাও। তবে গত দুই বছরের অতিমারী পরিস্থিতিতে উৎসব উদযাপনে খানিক বদল এসেছে।

২০২০ সালের মতোই, ২০২১ সালেও রানি মুখোপাধ্যায়, মৌনি রায় ও তনুশ্রী দত্তের মতো টিনসেল টাউনের বাঙালি অভিনেত্রীরা বড় করে দুর্গাপুজো উদযাপন করেননি। এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, 'আমি বেশিরভাগ সময়টা নিজের সঙ্গেই কাটাব এবং মাঝে মধ্যে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাব।'

অন্যদিকে দুর্গাপুজোয় কাজ করেই কেটে যাবে তনুশ্রী দত্তের বোন, অভিনেত্রী ঈশিতা দত্তের। টিভি শো 'থোড়া সা বাদল থোড়া সা পানি'-এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। তিনি বলেন,'আমি প্রত্যেকদিনই শ্যুটিং করছি। আমার কোনও ছুটি নেই... তবে আমি কিছু কিছু মণ্ডপে যাওয়ার চেষ্টা করব এবং বাইরে থেকেই প্রতিমার কাছে আশীর্বাদ চাইব। অন্যদিকে পুজোর জন্য সাজগোজ করতেও আমি খুব পছন্দ করি...নতুন শাড়ি কিনেছি, সেগুলো পরব।'

অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়, সাধারণত পরিবারের সঙ্গে বেশ বড় করে দুর্গাপুজো করেন। তবে এই বছর তিনিও ব্যস্ত কাজে। তিনি আপাতত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।

অন্যদিকে টিনসেল টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। মঙ্গলবারই তাঁকে মুম্বইয়ের একটি দুর্গাপুজো মণ্ডপে দেখতে পাওয়া যায়। পরিবারের সঙ্গে  দেখা করে আবেগঘন হয়ে পড়েন তিনি। কেঁদে ফেলেন পরিজনদের জড়িয়ে ধরে।

অভিনেত্রী মৌনি রায়ের মতে 'সেফটি প্রথমে আসে।' পুজোতে তিনিও বাইরে বেরোবেন না, বাড়িতে উদযাপন করবেন দুর্গাপুজো। ভিড় এলাকা এড়িয়ে চলবেন মৌনি। তিনি বলেন, 'কোভিড চলে যায়নি... কোভিড এখনও রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে আমাদের রেসপন্সিবল হতে হবে।'

তবে সোশ্যাল মিডিয়ায় সকলেই অনুরাগীদের উদ্দেশে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget