এক্সপ্লোর

Gadar 2 sequel: ফের পর্দায় সানি-অমিশা, ২০ বছর পর 'গদর ২' ঘোষণা

প্রায় ২ দশক আগের ছবি। ফের পর্দায় দেখা যাবে সানি-অমিশাকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন সানি দেওল। দশেরার দিন গদরের হিরো জানিয়েছেন, Gadar2, The Katha Continues… দেখতে পাবে দর্শক।

মুম্বই: এবার আসছে সানি-অমিশার সুপারহিট ছবি 'গদর-এক প্রেমকথা'-র দ্বিতীয় ভাগ।নিজেই সেই কথা জানিয়েছেন 'পঞ্জাব দ্য পুত্তর' সানি দেওল। ৬৪ বছরের এই অভিনেতা জানিয়েছেন, আগামী বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে Gadar2। শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।  

প্রায় ২ দশক আগের ছবি। ফের পর্দায় দেখা যাবে সানি-অমিশাকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন সানি দেওল। দশেরার দিন গদরের হিরো জানিয়েছেন, Gadar2, The Katha Continues… ফের একবার দেখতে পাবে দর্শক। ইতিমধ্যেই ছবির জন্য চিত্র পরিচালক অনিল শর্মা ও অমিশা পটেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রি বলছে, ২০০১ সালের ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। পরবর্তীকালে যা সুপারহিট ব্লকবাস্টারের তালিকায় নাম লেখায়। সেই সময় গদরের গানও ছিল সুপারহিট। 'ম্যায় নিকলা গড্ডি লে কে' ভেঙে দিয়েছিল প্রায় সব গানের রেকর্ডস। সম্প্রতি ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে একত্রিত হয়েছিল পুরো প্রোডাকশন টিম। সেই থেকেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

শোনা যাচ্ছে, সানি-অমিশা অভিনীত এই সিনেমার সিক্যুয়েলে থাকবেন উৎকর্ষ শর্মা। আগের ছবিতে সানির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জি স্টুডিও ও অনিল শর্মা প্রোডাকশনস এই ছবি প্রোডিউস করবে। শীঘ্রই শ্যুটিং ফ্লোরে দেখা যাবে গদর ২-এর অভিনেতাদের। ভারত-পাকিস্তানের বিভাজনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবি। সেই সময় এই ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন শক্তিমান। ছবির নির্দেশনা করেছিলেন অনিল শর্মা।

সিনেমায় শিখ তারা সিং (সানি দেওল) প্রেমে পড়েন পাকিস্তানি মুসলিম মেয়ে সাকিনা (অমিশা পটেলের)। দুজনের সেই প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। সেই প্রেক্ষাপটে তৈরি ছবির এবার দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তবে নতুন প্লটে কী থাকবে তা জানতে করতে হবে আরও এক বছরের অপেক্ষা।  
      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget