এক্সপ্লোর

Gangubai Kathiawadi: মুক্তির চারদিনের মাথাতেই অনলাইনে ফাঁস 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'

আলিয়া ভট্ট অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছিল। প্রত্যাশা অনুযায়ীই বক্স অফিস কালেকশন হচ্ছিল। কিন্তু মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

কলকাতা: মুক্তি পাওয়ার মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল ছবি মুক্তির আগে থেকেই। আর শিবরাত্রির (Mahashivratri 2022) দিনই তা অনলাইনে ফাঁস হয়ে গেল। আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছিল। প্রত্যাশা অনুযায়ীই বক্স অফিস কালেকশন হচ্ছিল। কিন্তু মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে বিনামূল্যে এই ছবি দেখতে পাচ্ছেন নেট নাগরিকরা।

আরও পড়ুন - Bhagyashree: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী!

শিবরাত্রির দিন যখন সারাদেশ উৎসবে মেতে, ঠিক তখনই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল বলিউডের এই মুহূর্তের সবথেকে বড় আকর্ষন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। শিবরাত্রির দিন রাতে আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত ছবি নেট মাধ্যমে আপলোড করা হয়। আর আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভিউ বাড়তে থাকে হু-হু করে। স্বাভাবিকভাবেই যে সময়ে বক্স অফিস কালেকশনের দিকে সকলের নজর রয়েছে, সেই সময় অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে তাতে যে খানিকটা প্রভাব পড়বে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় আপলোড হওয়া 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সম্পূর্ণ ছবির ভিডিওর ভিউ নজর কাড়ছে।

প্রসঙ্গত, প্রথম তিনদিনের বক্স অফিস কালেকশন দেখার পর ট্রেড অ্যানালিস্টরা আশা করছিলেন মহাশিবরাত্রিতে দেশ জুড়ে ভালো ব্যবসা করতে পারে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। তেমনটাই হল। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ছবিতে আলিয়া ভট্টের ট্রেডমার্ক হাত জোড় করা ছবি পোস্ট করে তরণ আদর্শ লেখেন, 'পঞ্চমদিনেও একইরকম শক্তিশালী জায়গা ধরে রাখল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এর জন্য় ধন্যবাদ পাওয়া দরকার ছুটির দিন মহাশিবরাত্রিকে। আরও ভালো করে বললে প্রথমদিনের প্রায় সমান বক্স অফিস কালেকশন হয়েছে। প্রথমদিন এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকার। দ্বিতীয়দিন ছিল ছিল ১৩.৩২ কোটি টাকার। তৃতীয়দিন বা রবিবার ছিল ১৫.৩০ কোটি টাকার। চতুর্থদিন ছিল ৮. ১৯ কোটি টাকার। পঞ্চমদিন বা মহাশিবরাত্রির দিন ছিল ১০.০১ কোটি টাকার।

সেরা শিরোনাম

Tiger Shroff News: টাইগার শ্রফের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও! বিস্ফোরক তথ্য
টাইগার শ্রফের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও! বিস্ফোরক তথ্য
Rahul-Moumita: 'মা ওদের ক্ষমা করবে না', রাহুলের মৃত্যু প্রসঙ্গ টেনে পুজো শেষে প্রার্থনা মৌমিতার
'মা ওদের ক্ষমা করবে না', রাহুলের মৃত্যু প্রসঙ্গ টেনে পুজো শেষে প্রার্থনা মৌমিতার
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Tiger Shroff: ২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে
২ মহিলার ব্যাগে ট্রেনে করেই আসে অস্ত্র! টাইগার শ্রফের ওপর হামলায় চমকপ্রদ তথ্য প্রকাশ্যে

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget