এক্সপ্লোর

Deepika Padukone: 'মাঝেমধ্যে আত্মহত্যা করার কথাও মনে হত', ফের মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন দীপিকা

Deepika Padukone Mental Health: অভিনেত্রীর কথায় তাঁর মধ্যে অবসাদের খোঁজ প্রথম তাঁর মা টের পান। দীপিকা বলেন, 'সব লক্ষণ এবং উপসর্গগুলি সনাক্ত করার জন্য আমি আমার মাকে সমস্ত কৃতিত্ব দিতে চাই।'

নয়াদিল্লি: মানসিক স্বাস্থ্য (Mental Health) নিয়ে প্রায়ই প্রকাশ্যে কথা বলেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শেয়ার করেছেন ডিপ্রেশনের (depression) সঙ্গে তাঁর ব্যক্তিগত লড়াইয়ের অভিজ্ঞতাও। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অভিনেত্রী একটি স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তুলেছেন। নাম 'লিভ লভ লাফ' (Live Love Laugh)। বৃহস্পতিবার, আরও একবার ডিপ্রেশনের সঙ্গে লড়াই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানান যে এক সময় আত্মহত্যাপ্রবণও (suicidal) হয়ে পড়েছিলেন। ধন্যবাদ জানান নিজের মা-কে যিনি প্রথম টের পান যে মেয়ের মধ্যে দানা বাঁধছে ডিপ্রেশন।

মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে দীপিকা

নিজের মানসিক অবসাদ সম্পর্কে দীপিকা বলেন, 'প্রায়ই আমি ভেঙে পড়তাম, যার আপেক্ষিকভাবে কোনও কারণ থাকত না। এমন একেক দিন হত যখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করত না, শুধু ঘুমিয়েই থাকতাম কারণ সেটাই ছিল আমার পালানোর পথ। কখনও কখনও আত্মহত্যাও করার কথা মনে হত।'

তিনি আরও জানান যে সেই সময়ে মা-বাবার সামনে স্বাভাবিকই আচরণ করতেন কিন্তু একদিন না পেরে তাঁদের সামনেই ভেঙে পড়েন। এদিনের অনুষ্ঠানে দীপিকা বলেন, 'আমার মা-বাবা বেঙ্গালুরুতে থাকেন তাই যখনই তাঁরা আসতেন, এমনকী এখনও যখন আসেন, আমি সবসময়েই খুব সাহসী মনোভাব নিয়ে ঘুরি যে সবকিছু ঠিক আছে। আমরা তো আমাদের মা-বাবাদের তাই দেখাতে চাই যে আমরা ঠিক আছি। তাই আমিও তেমনই দেখাচ্ছিলাম যে আমি ঠিক আছি এবং একদিন ওঁরা ফিরে যাওয়ার সময় আমি ভেঙে পড়ি এবং আমার মা আমাকে স্বাভাবিক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন - প্রেমের সমস্যা কিনা, কাজের ক্ষেত্রে কেউ কিনা, কিছু কি হয়েছে এবং আমার কাছে কোনও উত্তর ছিল না। এইসবের কোনও কিছুই ছিল না এবং গোটা ব্যাপারটা সত্যিই একটি খালি, ফাঁপা জায়গা থেকে এসেছিল। মা বুঝতে পারে। আর আমি মনে করি যে আমার জন্য ঈশ্বরকে পাঠানো হয়েছিল।'

অভিনেত্রীর কথায় তাঁর মধ্যে অবসাদের খোঁজ প্রথম তাঁর মা টের পান। দীপিকা বলেন, 'সব লক্ষণ এবং উপসর্গগুলি সনাক্ত করার জন্য আমি আমার মাকে সমস্ত কৃতিত্ব দিতে চাই কারণ গোটা ব্যাপারটা খুব আচমকা ঘটে। আমি আমার কাজের ক্ষেত্রে শিখরে ছিলাম, সবকিছু ভাল চলছিল, ফলে কেন আমার হঠাৎ ওরকম হবে তার আপাতদৃষ্টিতে কোনও কারণ ছিল না।'

আরও পড়ুন: Rashmika Mandanna: ব্যস্ত রশ্মিকা! একসঙ্গে সারছেন 'অ্যানিম্যাল', 'গুডবাই' ছবির কাজ

সর্বপ্রথম ২০১৫ সালে এক সাক্ষাৎকারে নিজের অবসাদের কথা প্রকাশ্যে আনেন দীপিকা। কাজের ক্ষেত্রে দীপিকা আপাতত প্রভাসের বিপরীতে 'প্রজেক্স কে' ছবিতে কাজ করছেন। শাহরুখের বিপরীতে তাঁকে দেখা যাবে 'পাঠান' ছবিতে। এছাড়া এই প্রথম তিনি জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget