এক্সপ্লোর

Top Entertainment News Today: কবে বড়পর্দায় ফিরছে সিঙ্ঘম? 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির দ্বিতীয় দিনের আয় কত? বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: প্রকাশ্যে এল 'সিঙ্ঘম এগেন' (Singham Again) মুক্তির তারিখ। দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবি? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

তুনিশা শর্মাকে ইদের শুভেচ্ছা শিজান খানের

শনিবার ছিল খুশির ইদ (Eid 2023)। গোটা দেশ মেতেছিল উৎসবে। পরিবার পরিজনের প্রিয়জনের সঙ্গেই সকলে উৎসব উদযাপন করেছেন। আর এই বিশেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রেমিকা ও সহ অভিনেত্রী তুনিশা শর্মাকে (Tunisha Sharma) স্মরণ করলেন টেলিভিশন অভিনেতা শিজান খান (Sheezan Khan)। ইদে বিশেষ শুভেচ্ছা পাঠালেন তাঁর জন্য। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'যে নজর থেকে দূরে আছে সেই চাঁদকেও চাঁদ মুবারক।' যদিও তিনি পোস্টে কোথাও তুনিশার নাম উল্লেখ করেননি, কিন্তু সেগুলো যে অভিনেত্রীর উদ্দেশ্যেই লেখা তা বোঝা যাচ্ছিল। 

আসছে 'সিঙ্ঘম এগেন', কবে মুক্তি?

'সিঙ্ঘম' (Singham) অনুরাগীদের জন্য সুখবর। ফের এক হতে চলেছেন রোহিত শেট্টি (Rohit Shetty) ও অজয় দেবগণ (Ajay Devgn)। এবার আসছে 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। ঘোষণা হয়ে গেল মুক্তির তারিখও। তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে 'সিঙ্ঘম এগেন'। রোহিত শেট্টির 'সিঙ্ঘম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হবে এটি। তরণ আদর্শ এদিন রোহিত শেট্টির সঙ্গে অজয় দেবগণের একটি ছবি পোস্ট করে লেখেন, 'এক্সক্লুসিভ... অজয় দেবগণ - রোহিত শেট্টি: সিঙ্ঘম এগেন আসছে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে... রোহিত শেট্টির দুর্দান্ত সফল সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয়াংশ সিঙ্ঘম এগেন, ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে। অজয় দেবগণ ফিরবেন বাজিরাও সিঙ্ঘম হিসেবে... শুরু হচ্ছে ২০২৩ সালের অগাস্টে।'

'কিসি কা ভাই কিসি কি জান' ছবির দ্বিতীয় দিনের ব্যবসার পরিমাণ কত? 

চার বছর পর ফের বড়পর্দায় নায়ক হয়ে ফিরলেন সলমন খান (Salman Khan)। ছবির নাম 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। জমিয়ে প্রচার, পরিচিত মুখের ভিড়, ইদের আবহে মুক্তি, এতকিছু সত্ত্বেও বক্স অফিসে তেমন আশার আলো দেখতে পাচ্ছে না ভাইজানের নতুন ছবি। দ্বিতীয় দিনে (box office collection day 2) বাড়ল লাভের অঙ্ক? রুপোলি পর্দায় চলল সলমন ম্যাজিক? প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি ছবি। এমনকী রিভিউও তেমন ভাল পায়নি এই ছবি। তা সত্ত্বেও দ্বিতীয় দিনে বেশ খানিকটা উন্নতি দেখা গেল ব্যবসার নিরিখে।  প্রথম দিনের তুলনায় ব্যবসা বেড়েছে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২২ এপ্রিল, ইদের দিন। শনিবার এই ছবি ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার অর্থ ছবির প্রথম দুদিনের মোট আয় ৪১.৫৬ কোটি টাকা। 

আরও পড়ুন: 'Adipurush': 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাসে নিজেদের কাজকে উন্নত করি', বললেন 'আদিপুরুষ' পরিচালক

বিবারের জলখাবার পরিবেশনের দায়িত্বে খুদে জেহ

রবিবার। ছুটির দিন। স্পেশাল জলখাবারে (breakfast) ডুবলেন অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। কেন বিশেষ? এদিনের খাবার পরিবেশনের দায়িত্বে ছিল দুই কচি হাত। তাঁর ছোট ছেলে জেহ (Jeh) পরিবেশন করেছে খাবার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তারকা মা। যা এখন ভাইরাল। রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেন করিনা কপূর খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget