এক্সপ্লোর

'Tooth Pari' Trailer: দন্তচিকিৎসক ও ভ্যাম্পায়ারের 'অসম' প্রেমকাহিনি, প্রকাশ্যে 'টুথ পরী'র ট্রেলার

'Tooth Pari: When Love Bites': এক সুন্দরী ভ্যাম্পায়ার যখন কোনও এক লাজুক, ক্ষীণ-হৃদয় দাঁতের ডাক্তারের প্রেমে পড়ে, তখন কী হয়? বিদ্যুৎ খেলে যায় চারিদিকে?

নয়াদিল্লি: প্রথম টিজারে নজর কেড়েছিল 'টুথ পরী' ('Tooth Pari' Trailer Out)। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। মুখ্য চরিত্রে শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari) ও তানিয়া মানিকতলা (Tanya Maniktala)। এক অন্যধরণের প্রেমের কাহিনি বলবে এই সিরিজ। 

প্রকাশ্যে 'টুথ পরী'র ট্রেলার

টেলিভিশন, বড়পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে নজর কাড়তে চলেছেন 'ডি থ্রি' খ্যাত অভিনেতা ও নৃত্যশিল্পী শান্তনু মাহেশ্বরী। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তানিয়া মানিকতলা। ওয়েব সিরিজের নাম 'টুথ পরী: হোয়েন লভ বাইটস'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ। 

এক সুন্দরী ভ্যাম্পায়ার যখন কোনও এক লাজুক, ক্ষীণ-হৃদয় দাঁতের ডাক্তারের প্রেমে পড়ে, তখন কী হয়? বিদ্যুৎ খেলে যায় চারিদিকে? তাঁদের প্রেম কাহিনি একপ্রকার নিষিদ্ধ, এমন ধরণের যা বিশ্বের একটি বিভ্রান্তিকর সংঘর্ষে পরিণত হতে পারে। যাঁর ফলে তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই সিরিজের গল্প এক ঘরোয়া মানব দন্তচিকিৎসক ও বিদ্রোহী ভ্যাম্পায়ারের প্রেমের। তাঁদের এই 'অসম' প্রেমের কাহিনিই বলবে 'টুথ পরী'। প্রেমের 'কামড়' খেলে, কী হয়, সেই গল্পই জানা যাবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

নেটফ্লিক্সের এই আসন্ন সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছে এনডেমল শাইন ইন্ডিয়া, এর সৃজন ও পরিচালনার দায়িত্বে প্রতীম দাসগুপ্ত। শান্তনুর চরিত্রের নাম রয়, অন্যদিকে রুমির চরিত্রে রয়েছেন তানিয়া। ২০ এপ্রিল থেকে এই সিরিজ দেখতে পাওয়া যাবে। 

গোটা কাহিনির সূত্রপাত হয় যখন রুমি, 'নিচে'-এর এক বিদ্রোহী ভ্যাম্পায়ার শিকারের সময় তার একটি দাঁত ভেঙে ফেলে এবং একটি মানব দাঁতের ডাক্তার - রয়ের ক্লিনিকে এসে উপস্থিত হয়। যদিও এই দম্পতির প্রথম আলাপ দুজনের কাছেই 'মিট কিউট' বলে মনে হয়, কিন্তু তারপরেই যা ঘটে তা দেখার মতো।

কলকাতার প্রেক্ষাপটে তৈরি, এই রোম্যান্টিক ফ্যান্টাসি থ্রিলার 'প্রেমের কামড়'-এর প্রতিশ্রুতি দেয় যা আপনি কখনওই ভুলবেন না! মনোরম কলকাতা, তার অন্ধকার গলিপথ, ময়দান মেট্রো স্টেশন, নোনাপুকুর ট্রাম ডিপো, বাবুঘাট ব্রিজ এবং হাওড়ার ফুল-ঘাট সহ আরও অনেক আইকনিক আকর্ষণের মধ্যে 'টুথ পরি'র জগতকে জীবন্ত করে তুলেছে। সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেবতী, সিকন্দর খের, আদিল হোসেন, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, অনিশ রেলকর, রজতাভ দত্ত, স্বরূপা ঘোষ, অভিজিৎ দত্ত। 

আরও পড়ুন: New Movie: ভেনিসে পাঁচ বন্ধুর 'রোড ট্রিপ'! আসছে নতুন ছবি 'গুডবাই ভেনিস'

পরিচালকের কথায়, 'ম্যাজিকাল, রোমাঞ্চকর এবং অত্যন্ত রোম্যান্টিক, 'টুথ পরী' হল আজকের কলকাতার একটি চমত্কার রূপকথার গল্প। এর মূলে এক ভ্যাম্পায়ার এবং এক মানুষের মধ্যে একটি ক্লাসিক প্রেমের গল্প। আশা করি দর্শকের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করবে এই সিরিজ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget