এক্সপ্লোর

KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?

'কৌন বনেগা ক্রোড়পতি'র শানদার শুক্রবার মানেই সেখানে হাজির থাকেন বিশেষ তারকারা। গত এপিসোডেই হাজির ছিলেন দীপিকা পাডুকোন এবং ফারাহ খান।

মুম্বই: 'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati) শোয়ের অনুরাগীদের জন্য দারুণ খবর। জনপ্রিয় এই শোয়ের ১৩-তম সিজনে আগামি পর্বে হোস্ট অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সামনে বসবেন টোকিও অলিম্পিক্সে ভারতকে গর্বিত করা দুই ক্রীড়াবিদ। প্রথম জন অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সের আঙিনা থেকে এনেছেন সোনার পদক। হ্যাঁ। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার (Neeraj Chopra) কথাই বলা হচ্ছে। তিনি ছাড়াও এই এপিসোডে থাকবেন দীর্ঘদিন বাদে টোকিও অলিম্পিক্স থেকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক পাওয়া হকি দলের সদস্য পিআর শ্রীজেশ। ইতিমধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে দেখানো শুরু হয়ে গিয়েছে স্পেশাল এপিসোডের প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়াম থেকে নিজের চেনা ভঙ্গিতে বর্ষা ছুঁড়ে দিচ্ছেন ভারতীয় খেলাধুলোর পোস্টার বয় নীরজ চোপড়া। সেই বর্ষা সবকিছু পেরিয়ে গিয়ে গেঁথে যাচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে। এই সময়ে সঞ্চালক বিগ বি-কে হিন্দুস্তান জিন্দাবাদ - হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানে মুখরিত হতে দেখা যাচ্ছে। 

আরও পড়ুন - Alia Bhatt's Yoga Mantra: তাঁর দুর্দান্ত ফিটনেসের রহস্য কী? ছবি পোস্ট করে জানালেন আলিয়া

নীরজ চোপড়া 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে ঢুকছেন কালো শার্ট এবং কালো প্যান্টের উপর লাল রঙের ব্লেজার পরে। তাঁর পায়ে রয়েছে সাদা রঙের জুতো। আর অবশ্যই নীরজের গলায় ঝুলছে একশো তিরিশ কোটি ভারতবাসীর গর্বের সোনার চাকতি। দর্শকদের অভিবাদন কুড়োতে কুড়োতে নিজের অর্জিত পদকটি সবাইকে দেখাচ্ছেন তিনি। পাশাপাশি রয়েছেন পুরুষদের হকি দলের সুপারস্টার শ্রীজেশও। তাঁকে দেখা যাচ্ছে কালো টি শার্ট এবং প্যান্টের সঙ্গে ছাই রঙের ব্লেজারে। তিনিও তাঁর গর্বের ব্রোঞ্জ পদকটি দর্শকদের দেখাচ্ছেন ঘুরে ঘুরে। তারপরই দুজনে গিয়ে বসবেন বিগ বি অমিতাভ বচ্চনের সামনের হট সিটে। এই অনুষ্ঠানের প্রোমো দেখে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে দর্শকদের। আগামি শুক্রবার 'শানদার শুক্রবার' বিশেষ এপিসোডে হাজির থাকবেন খেলাধুলোর জগতের দুই তারকা।

আরও পড়ুন - Salman Khan Update: তুরস্কে 'জিনে কে হ্যায় চার দিন' গানে নেচে মাতালেন সলমন খান, দেখুন ভিডিও

প্রসঙ্গত, 'কৌন বনেগা ক্রোড়পতি' বেশিরভাগ এপিসোডই সাধারণ প্রতিযোগীদের নিয়ে হলেও এই শোয়ে দেখা গিয়েছে সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মের সফল ব্যক্তিত্বদের। 'কৌন বনেগা ক্রোড়পতি'র শানদার শুক্রবার মানেই সেখানে হাজির থাকেন বিশেষ তারকারা। গত এপিসোডেই হাজির ছিলেন দীপিকা পাডুকোন এবং ফারাহ খান। যে অনুষ্ঠানে আমরা দেখেছি জীবনের অবসাদের দিনগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করেছিলেন 'পিকু' অভিনেত্রী দীপিকা। প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডায় জমে ওঠে অনুষ্ঠান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget