এক্সপ্লোর

Alia Bhatt's Yoga Mantra: তাঁর দুর্দান্ত ফিটনেসের রহস্য কী? ছবি পোস্ট করে জানালেন আলিয়া

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভট্ট। ছবি দুটিতে দেখা যাচ্ছে কঠিন যোগাভ্যাসে মগ্ন অভিনেত্রী।

মুম্বই: বরাবরই ফিট থাকতে পছন্দ করেন বলিউড (Bollywood) নায়িকা আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছবিতে যে চরিত্রেই অভিনয় করুন না কেন, ফিটনেস যেন এক ফোঁটাও না কমে। সেদিকে কড়া নজর থাকে অভিনেত্রীর। আর শরীরচর্চা থেকে রূপচর্চা, আলিয়া বরাবর নিজের সমস্ত কিছুই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিতে পছন্দ করেন। তিনি কীভাবে ত্বকের যত্ন নিচ্ছে থেকে কীভাবে নিজেকে ফিট রাখছেন। তেমনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভট্ট। ছবি দুটিতে দেখা যাচ্ছে কঠিন যোগাভ্যাসে মগ্ন অভিনেত্রী। আর তা দেখে নেট নাগরিকরাও আলিয়ার ফিটনেসের পিছনে কঠিন পরিশ্রমের প্রশংসা করতে ছাড়েননি।

আরও পড়ুন - Salman Khan Update: তুরস্কে 'জিনে কে হ্যায় চার দিন' গানে নেচে মাতালেন সলমন খান, দেখুন ভিডিও

সোমবার মানেই সপ্তাহে কাজের দিনের শুরু। রবিবারের ছুটির দিনটা কাটানোর পর সোমবার কাজ শুরু করতে অনেকের মধ্যেই বেশ অলসভাব দেখা দেয়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শরীরচর্চার ছবি পোস্ট করে আলিয়া বার্তা দিতে চেয়েছেন যে, সপ্তাহের শুরু থেকেই এনার্জির সঙ্গে কাজ শুরু করার জন্য নিয়মিত শরীরচর্চা করা কত প্রয়োজন। আলিয়ার পোস্ট করা ছবিদুটিতে দেখা যাচ্ছে, পিঠে যোগা হুইল ব্যবহার করে কঠিন আসন করছেন তিনি। তবে, ফিটনেসের ভিডিও এই প্রথমবার নয়, প্রায়শই পোস্ট করে থাকেন আলিয়া। 

আরও পড়ুন - Sunita Ahuja on Govinda: কপিল শর্মার শোয়ে স্ত্রী সুনীতা গোবিন্দাকে বললেন তাঁকে চুম্বন করতে!

প্রসঙ্গত, এই মুহূর্তে হাতে অনেক কাজ নিয়ে ব্যস্ত আলিয়া ভট্ট। পরিচালক রাজামৌলির সঙ্গে 'ট্রিপল আর' ছবি দিয়ে দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেত্রীর। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রাম চরন এবং এনটিআর জুনিয়রকে। শোনা যাচ্ছে চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পেতে পারে সেই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, রণবীর কপূরের সঙ্গে ব্রহ্মাস্ত্র এবং রণবীর সিংহের সঙ্গে রকি অউর রানি কি প্রেম কাহানির মতো একগুচ্ছ ছবি।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget