এক্সপ্লোর

হলে দর্শক ফেরাল 'গোলন্দাজ', প্রথম সপ্তাহে বক্স অফিসে আয় ২ কোটির বেশি

মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার পর সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত ছবি 'গোলন্দাজ'।

কলকাতা: মুক্তির প্রথম সপ্তাহেই আয় ২ কোটিরও বেশি! ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার পর সবচেয়ে বেশি আয় করল দেব অভিনীত ছবি 'গোলন্দাজ'। গত ৪-৫ দিন ধরে প্রায় প্রত্যেক প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই স্পোর্টস ড্রামা। করোনা পরিস্থিতিতে কার্যত হলে দর্শক ফেরানোর পিছনে বড় ভূমিকা পালন করল এই ছবি।

ছবির এই সাফল্য উচ্ছসিত পরিচালক। ধ্রুব বলছেন, 'এই ছবির পিছনে থাকা সমস্ত কষ্ট যে ফলপ্রসূ হয়েছে এতে আমি ভীষণ খুশি। বাংলার জনতাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।' সবার আশা, উৎসবের মরসুম কেটে গেলে আরও বেশি করে হলমুখী হবে বাঙালি দর্শক।

ফুটবলেরও একাল সেকাল রয়েছে। পর্দায় সেই সময়ের মত করে ফুটবল খেলা কতটা কঠিন ছিল? এবিপি লাইভকে দেব বলছিলেন, 'প্রথম চ্যালেঞ্জ ছিল ছবিটাকে হ্যাঁ বলা। আমরা ছবির মধ্যে ১৮৭০ সাল থেকে ১৮৯০ সালের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করেছি। তখনকার মানুষদের হাঁটাচলা, কথা বলা, দাঁড়ানো এমনকি ফুটবল খেলার ধাঁচটাও অন্যরকম। সেসময় গায়ের জোরে ফুটবল খেলা হত। আর দেব এই চরিত্রটায় ভুল করতে পারে না। পর্দায় যেন দেবকে দেবের মত দেখতে না লাগে, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীই লাগে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আর হ্যাঁ, ফুটবল, কুস্তি দুটো শিখতেই সময় লাগে।' 

শুধু ফুটবল শেখা নয়, পর্দায় ধুতি পরে ফুটবল খেলতে হয়েছে দেবকে। অভিনেতা বলছেন, 'ধুতি পরলে সাবলীলভাবে পা ফেলা যায় না। বিষয়টা বেশ কঠিনই ছিল। তবে সেসময় কিন্তু বাঙালিরা ধুতি পরেই ফুটবল খেলত। খালি পায়ে ধুতি পরে ফুটবল খেলতে হয়েছে। আর হ্যাঁ, সত্যিই ফুটবলটা খেলতে হয়েছে। মাথায় ছিল, দর্শকের যাতে মনে না হয় যে অভিনয় করছি না, খেলছি। ট্রেলার, গান দেখে দর্শকরা ভালো বলছেন, আমাদের পরিশ্রমটা বুঝতে পারছেন। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।'

বার বার দেব বলেছেন, এই ছবি তাঁর প্রথম বায়োপিক। কিন্তু পরিচালক বলছেন অন্য কথা। ধ্রুব বলছেন, 'এটা ঠিক বায়োপিক নয়, একটা হিস্টোরিক ফিকসান। আমার চোখ দিয়ে আমি নগেন্দ্রপ্রসাদকে দেখেছি। ইতিহাস আশ্রিত একটা চিত্রনাট্য এটি। আমার উদ্দেশ্য ছিল, গোলন্দাজ ছবিটাকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরা। একইভাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, যাঁর ইতিহাস কেউ জানতেন না, তাঁকে মর্যাদা আর গৌরব ফিরিয়ে দেওয়া। তবে হ্যাঁ, এই ছবিটা দেবের কাছে বায়োপিক। কারণ ওকে নিজেকে ভেঙে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হতে হয়েছে। ওকে বিশ্বাস করতে হয়েছে আমিই নগেন্দ্রপ্রসাদ।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget