এক্সপ্লোর

'গোলন্দাজ' নিয়ে অনেক স্বপ্ন আছে', মুক্তি পেল দেবের প্রথম বায়োপিকের ট্রেলার

'কালকে মরে যাব, কিন্তু হেরে ফিরব না.. যুদ্ধং দেহি'। না, এই হুঙ্কার যুদ্ধক্ষেত্রের নয়, খেলার মাঠের। মুক্তি পেল 'গোলন্দাজ'-এর ট্রেলার

কলকাতা: 'কালকে মরে যাব, কিন্তু হেরে ফিরব না.. যুদ্ধং দেহি'। না, এই হুঙ্কার যুদ্ধক্ষেত্রের নয়, খেলার মাঠের। মুক্তি পেল 'গোলন্দাজ'-এর ট্রেলার। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে এই ছবিই দেবের প্রথম বায়োপিক।

শ্যুটিং চলাকালীন নিজের রেট্রো লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন দেব। ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে। সম্প্রতি মুক্তি পেয়েছিল 'গোলন্দাজ'-এর পোস্টার। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছিলেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।

সম্প্রতি রুপোলি পর্দায় ১৫ বছর পার করেছেন দেব। বর্ষপূর্তিতে পুরনো স্মৃতি উস্কে দেব বলেছিলেন, ’১৫ বছর আগে আজকের দিনেই রুপোলি পর্দায় আমি যাত্রা শুরু করেছিলাম। এখনও বিশ্বাসই হয় না তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। আমার যাত্রার গল্পটা ঠিক একটা কবিতার মত। সেখানে অনেকগুলো চরিত্র আছে, অনেক গল্প আছে আর অনেক প্রতিভাবান সহ অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।‘

পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে নতুন ছবি ‘গোলন্দাজ’ -এর অপেক্ষায় দেব। পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত আরো একটি ছবি, 'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী'।

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে গোলন্দাজ নিয়ে কথা বলতে গিয়ে দেব বলছেন, 'ফুটবলের জনকের চরিত্রে অভিনয় করা ছেলেখেলা নয়। ধ্রুবদা (ধ্রুব বন্দ্যোপাধ্যায়) ও এসভিএফকে অনেক ধন্যবাদ আমায় এই চরিত্রটায় ভাবার জন্য। গোলন্দাজ একটা কালজয়ী ছবি হতে চলেছে। ছবিটা নিয়ে আমাদের প্রচুর স্বপ্ন আছে।'

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget