এক্সপ্লোর

আমি মানুষটা ছবির মেয়েটির চেয়েও অনেক শক্ত, জেদি, জানালেন আসল গুঞ্জন সাক্সেনা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের কথা বলেছেন আসল গুঞ্জন।

মুম্বই: ভারতের প্রথম মহিলা বায়ুসেনা পাইলটের জীবনের ভিত্তিতে তৈরি ছবি ‘গুঞ্জন সাক্সেনা’ নিয়ে মুখ খুললেন আসল গুঞ্জন। তাঁকে নিয়ে হওয়া ছবি সম্পর্কে নানা মহলে নানা আলোচনা কিছুদিন ধরেই চলছিল। কেউ বলছিলেন ছবিতে অত্যধিক মাত্রায় লিঙ্গবৈষম্যকে তুলে ধরা হয়েছে, আবার কারও অভিযোগ, ছবির স্বার্থে কার্গিল যুদ্ধের পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হয়েছে। অনেকে আবার বলেছেন মূল মহিলা বৈমানিকের সঙ্গে ছবির প্রায় সাযুজ্যই নেই। আবার গুঞ্জনের সমসাময়িক এক মহিলা পাইলটও জানিয়েছেন, কার্গিল যুদ্ধে গুঞ্জন একা নন, তিনিও উপস্থিত ছিলেন শ্রীনগরে। কোনও কিছু আলাদা করে উল্লেখ না করেই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের কথা বলেছেন আসল গুঞ্জন। এই বায়ুসেনা অফিসার বলেন, ‘অনেকে বলেছেন ছবিতে আমার প্রকৃত রূপ দেখানো হয়নি। আমি যে রকম মানুষ সেটা ছবিতে ফুটে ওঠেনি। আমি বলতে চাই যে আমি আসল মানুষটা ছবিতে যে গুঞ্জনকে দেখানো হয়েছে, তার চেয়েও অনেক বেশি জেদি এবং লোহার চেয়েও মজবুত। আর এটাও সত্যি যে বায়ুসেনার পাইলট হিসেবে যে আট বছর আমি কাজ করেছি সে সময়ে আমার সহকর্মীদের থেকে সবসময় সহযোগিতা পেয়েছি, তাঁদের থেকে অনেক কিছু শিখেছি এবং আমিও আমার সমস্ত সিনিয়র অফিসারদের সম্মান করেছি। জুনিয়াররাও আমায় ভালোবেসেছেন। খুব ভালো পরিবেশ পেয়েছি কাজ করার জন্য।’ প্রথম মহিলা পাইলট হিসেবে উড়ান সম্পর্কে আসল গুঞ্জনের বক্তব্য, ‘কমব্যাট জোনে যে আমিই প্রথম মহিলা হিসেবে যুদ্ধবিমান চালিয়ে নিয়ে যাই সে কথা তো লিমকা বুক অফ রেকর্ডেই আছে। আমি স্বল্পভাষী মানুষ। কিন্তু এখন যখন আলোচনা হচ্ছেই তখন বাধ্য হয়েই নিজের ঢাক নিজেকে পেটাতে হচ্ছে। আমার আগে পাহাড়, জঙ্গল, বরফের উপর দিয়ে বিপদসঙ্কুল আবহাওয়ায় আর কোনও মহিলা পাইলট এ ভাবে বিমান চালাননি। কার্গিল যুদ্ধে আমি যা করেছি সেটা তো বাস্তব ঘটনা।’ ছবিতে মহিলা অফিসারের প্রতি লিঙ্গবৈষম্যমূলক আচরণ দেখানো হয়েছে বলে যে অভিযোগ, সে ব্যাপারে গুঞ্জনের বক্তব্য, ‘ভারতীয় বায়ুসেনা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনী। এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনও ব্যাপারেই কোনও বৈষম্যের মুখোমুখি আমায় কোনওদিন হতে হয়নি, বরং সকলের সাহায্যই পেয়েছি।’ পাশাপাশি তিনি অবশ্য একথাও বলেন, ‘মনে রাখতে হবে যে এটা আমার জীবনের ভিত্তিতে তৈরি একটা সিনেমা। এটা তো আর তথ্যচিত্র নয়। তাই ছবির স্বার্থে কিছু জায়গায় হয়তো গল্পকে অন্যভাবে বলতে চাওয়ার স্বাধীনতা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget