এক্সপ্লোর

Happy Birthday Kajol : বিয়ের পর কাজলের কোন স্বভাব নিয়ে সবচেয়ে খুশি ছিলেন অজয়ের পরিবার?

অজয় দেবগণের থেকে একেবারেই বিপরীত স্বভাবের কাজল। তবুও তাঁদের মধ্যে কীভাবে প্রেমের সম্পর্ক তৈরি হল? খোলসা করলেন 'গোলমাল' অভিনেতা।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজলের। এই বছর ৪৭ বছরে পা দিলেন তিনি। ইন্ডাস্ট্রির লোক থেকে পরিবারের সদস্যরা, প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেন যে, কাজল কাজের প্রতিটা কতটা দায়িত্বশীল। পাশাপাশি অভিনেত্রী কেমন স্বভাবের, সে সম্পর্কেও আপনারা খানিকটা আন্দাজ করতে পারেন। একটি সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি মারাত্মক একগুঁয়ে, জেদি এবং আবেগপ্রবণ ছিলেন। এর পাশাপাশি কাজল সম্পর্কে অভিনেত্রীর সহ-অভিনেতা থেকে ইন্ডাস্ট্রির অন্য়ান্যদের মত, তিনি খুবই কথা বলতে ভালোবাসেন এবং হাসি-মজা করে সময় কাটান। এই প্রসঙ্গে কাজলের 'হ্যান্ডসাম হাজব্যান্ড' এবং বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ তাঁর ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। জানিয়েছেন, কাজলের সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, বিয়ের পর তাঁর পরিবারের সদস্যরা কাজলকে নিয়ে একটা বিষয়ে দারুণ উৎসাহী ছিলেন।

একটি সাক্ষাৎকারে অজয় দেবগণ বলেন, 'কাজল এবং আমি দুজনে একে অপরের জন্য একেবারে আদর্শ। যদিও আমরা দুজনেই কিন্তু একদমই ভিন্ন স্বভাবের মানুষ। কিন্তু আদর্শ সঙ্গী বলতে যা বোঝায়, আমি আর কাজল একদমই তেমন। যখন কাজল আর আমি বিয়ে করি, তখন আমার বাড়ির লোকেরা কাজলকে নিয়ে দারুণ খুশি ছিল। কারণ, ও প্রচুর কথা বলে। আমার বাড়ির লোকেদের বক্তব্য ছিল, যাক অবশেষে এমন একজন সদস্যকে বাড়িতে পাওয়া গিয়েছে, যে কথা দিয়ে বাড়িটাকে ভরিয়ে রাখবে। সত্যি কথা বলতে কি, দুটো মানুষের মধ্যে একজনের কথা বলা জরুরি। দুটো মানুষই যদি চুপচাপ স্বভাবের হয়, তাহলে সমস্যা হতে পারে। কাজল কথা বলতে খুব ভালোবাসে আর আমি চুপচাপ থাকতে।'

তিনি আরও বলেন, 'একটা জুটি তখনই সফল জুটি হিসেবে গণ্য হয়, যখন তাঁরা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। হতেই পারে তাঁদের পছন্দ অপছন্দ আলাদা। কিন্তু তাঁদের মধ্যে বোঝাপড়াটা যেন সঠিক থাকে।' একদিকে পর্দায় শাহরুখ-কাজল জুটি ম্যাজিকের মতো কাজ করে। দর্শকরাও সেই জুটিকে বলিউডের সেরা জুটি হিসেবে মনে করে। তখন কীভাবে কাজলের প্রতি ভালোলাগা তৈরি হল? এই প্রসঙ্গ কথা বলতে গিয়ে অজয় দেবগণ বলেন, 'আমি এখনও সত্যিই জানি না যে কেন কাজলের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। শুধু আমি নয়, আমরা দুজনেই জানি না যে, দুজনের একে অপরের প্রতি কীভাবে আর কবে ভালোলাগা তৈরি হয়েছিল। আমরা কথা বলা শুরু করলাম। তারপর আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হল। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার বিয়েটা করে ফেলব। এমনকি হয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটাই সত্যি যে, আমরা কেউ একে অপরকে প্রোপোজ করিনি। আমাদের বন্ধুত্ব থেকে প্রেম থেকে বিয়ে সবই নিজে নিজেই হয়ে গিয়েছে।'

সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে অজয় বলেন, 'হলচল ছবির শ্যুটিংয়ের সময়ে প্রথমবার কাজলের সঙ্গে আমার দেখা হয়। সত্যি কথা বলতে কি, তারপর আমার খুব একটা ওর সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়নি। ওর সঙ্গে যখন প্রথম দেখা হয়, দেখি, ও এমন একটা মেয়ে যে খুব জোরে কথা বলে, উদ্ধত স্বভাবের এবং সারাক্ষণ কথা বলে যায়। আর আমি চুপচাপ স্বভাবের। তাই স্বাভাবিকভাবেই ও আমার একেবারেই উল্টো স্বভাবের মানুষ। তাই কবে আর কীভাবে যে ওর সঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেললাম, তা আজও ভেবে উঠতে পারি না।' প্রসঙ্গত, ১৯৯৯ সালে কাজলের সঙ্গে বিয়ে হয় অজয় দেবগণের। বলিউডের এই জনপ্রিয় জুটির শুধু রিল লাইফেই নয়। বাস্তব জীবনেও তাঁরা দুর্দান্ত জুটি। ছেলে যুগ এবং মেয়ে নাইসাকে নিয়ে তাঁদের সুখী পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget