এক্সপ্লোর

Taimur Birthday: নজরকাড়া ভিডিও শেয়ার করে ছেলে তৈমুরকে জন্মদিনের শুভেচ্ছা করিনার

বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ও সইফ আলি খানের ছেলে তৈমুর জনপ্রিয় তারকা-সন্তানদের মধ্যে অন্যতম। আজ তৈমুরের জন্মদিন। চার বছর পূর্ণ হল সইফ-করিনার সন্তানের। জন্মদিন উপলক্ষ্যে করিনা তৈমুরের নজরকাড়া কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে তৈমুরকে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে।

  মুম্বই: বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ও সইফ আলি খানের ছেলে তৈমুর জনপ্রিয় তারকা-সন্তানদের মধ্যে অন্যতম। আজ তৈমুরের জন্মদিন। চার বছর পূর্ণ হল সইফ-করিনার সন্তানের। জন্মদিন উপলক্ষ্যে করিনা তৈমুরের নজরকাড়া কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে তৈমুরকে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে। করিনা কপূর এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন। ছবিগুলিতে তৈমুরকে বাছুরের জন্য খাবার নিয়ে আসতে দেখা যাচ্ছে। ভারী বোঝা টানতে ওকে যে বেশ বেগ পেতে হচ্ছে, তা তৈমুরের চোখ-মুখেই স্পষ্ট দেখা গিয়েছে। এই ছবি পোস্ট করে অভিনবভাবে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। তিনি লিখেছেন, আমার সন্তান... আমি খুশি যে চার বছর বয়সেই যেগুলি তুমি করতে চাও সেগুলিতে তোমার মধ্যে দৃঢ় সংকল্প, সমর্পণ ও একাগ্রতা দেখা যাচ্ছে। যখন তুমি ঘাস তুলে নিয়ে গিয়ে গরুকে খাওয়াচ্ছো।
করিনা আরও লিখেছেন, ঈশ্বর তোমাকে এভাবেই গড়ে তুলুক আমার পরিশ্রমী সন্তান। কিন্তু এই যাত্রা পথে ছেলেমানুষিগুলো যেন বজায় থাকে। ফুল তুলে ফেলা, দৌড়ঝাঁপ, গাছে চড়ার মতো বিষয়গুলি যেন ভুলে যেও না। নিজের স্বপ্নের পিছু ধাওয়া করো, মাথা সর্বদা উঁচু রেখো। এসবের ওপরে এমন কিছু করো..যেগুলো তোমার মুখে হাসি ফোটাবে। তোমাকে তোমার মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারে না। শুভ জন্মদিন আমার ছেলে, আমার টিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget