এক্সপ্লোর

Happy Birthday Kiara advani : 'শুভ জন্মদিন কি' জল্পনা উস্কে কিয়ারাকে বিশেষ নামে সম্বোধন সিদ্ধার্থের!

কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে 'শের শাহ'-র স্মৃতি তুলে ধরলেন সিদ্ধার্থ

মুম্বই: আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। শুভেচ্ছাবার্তার তালিকায় বাকি নেই ইন্ডাস্ট্রির অন্যরাও। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।

সম্প্রতি তাঁদের নতুন ছবি 'শের শাহ'-র ট্রেলার এবং ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ছবিতে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এবং তাঁর প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণী কে। পর্দায় তাঁদের মধ্যে সম্পর্ক যেমনই দেখানো হোক না কেন, বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাই সিদ্ধার্থ মালহোত্রার শুভেচ্ছা বার্তা খানিকটা নজর যে কাড়বে, তা বলাই বাহুল্য। 

'গুড নিউজ' নায়িকা কিয়ারা আডবাণীর জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় খুব মিষ্টি একটি বার্তা দিয়েছেন, অভিনেত্রীকে 'কি' সম্বোধন করে লিখেছেন, 'শুভ জন্মদিন কি। তোমার সঙ্গে 'শের শাহ'-র যাত্রা এক কথায় অনবদ্য। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এমনভাবে ভালো থেকো। অনেক ভালোবাসা।' এই শুভেচ্ছাবার্তার সঙ্গে হ্যাশট্যাগ হ্যাপি বার্থ ডে কিয়ারা আডবাণী আর একটা ভালোবাসার ইমোজি জুড়ে দিতে ভোলেননি।


Happy Birthday Kiara advani : 'শুভ জন্মদিন কি' জল্পনা উস্কে কিয়ারাকে বিশেষ নামে সম্বোধন সিদ্ধার্থের!

কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের কথা বলিউডের 'ওপেন সিক্রেট'। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেতার পোস্ট তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও খানিকটা ইন্ধন যোগায়।

প্রসঙ্গত, কিয়ারা আডবানিকে খুব শীঘ্রই কার্তিক আরিয়ান এবং তব্বুর সঙ্গে 'ভুল ভুলাইয়া ২' ছবিতে দেখা যাবে। এরই সঙ্গে আজ সোশ্যাল মিডিয়ায় দিল রাজুর শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েসানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, তাঁদের আগামী প্রোজেক্টে কাজ করবেন কিয়ারা। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়, 'আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন কিয়ারা'। ২৯ তম জন্মদিনে নায়িকা হাত মেলালেন পরিচালক রাম চরণ শঙ্করের সঙ্গে। আগামী মেগা প্রোজেক্ট প্যান ইন্ডিয়া ফিল্মসয়ে শঙ্করের সঙ্গী হবেন 'কবীর সিং' অভিনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget