এক্সপ্লোর

Happy Birthday Ranbir: সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু, বাবা-মায়ের খারাপ সম্পর্ক বিব্রত করত রণবীরকে

Happy Birthday Ranbir Kapoor: পড়াশোনা করছে ভালো লাগত না ছোট্ট রণবীরের। স্কুলে পড়াকালীন পড়াশোনার থেকে তাঁকে বেশি আকর্ষণ করত অন্যান্য অতিরিক্ত বিষয়। খেলতে ভালোবাসতেন রণবীর, বিশেষ করে ফুটবল

মুম্বই: আপাতত জীবনের নতুন ভূমিকায় অপেক্ষায় দিন গুনছেন তিনি। আর এরমধ্যেই ৪০-এ পা দিলেন অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। আজ বলিউড তারকার জন্মদিন। ঋষি কপূর (Rishi Kapoor) ও নীতু কপূর (Neetu Kapoor) -এর ছেলে রণবীরে জন্ম হয়েছিল মুম্বইতেই।

বাবা-মায়ের সঙ্গে রূপোলি পর্দার ওতপ্রোত যোগ। পড়াশোনা করছে ভালো লাগত না ছোট্ট রণবীরের। স্কুলে পড়াকালীন পড়াশোনার থেকে তাঁকে বেশি আকর্ষণ করত অন্যান্য অতিরিক্ত বিষয়। খেলতে ভালোবাসতেন রণবীর, বিশেষ করে ফুটবল। বাবা-মায়ের সম্পর্ক ছোট্ট রণবীরের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। সারা রাত এমনকি ভোর পর্যন্ত সিঁড়িতে বসে থাকতেন রণবীর। ২ হাঁটুর মধ্যে মুখ গুঁজে। অপেক্ষা করতেন, তখন বাবা-মায়ের ঝগড়া থামবে। একাধিক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রণবীর। 

অল্প বয়সে মায়ের বেশি ঘনিষ্ঠ ছিলেন রণবীর। পরবর্তীকালে বাবার কাছেই তাঁর কাজে হাতেখড়ি হয়। দশম শ্রেণী পাস করার পরে বাবার সঙ্গেই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। কলেজ শেষ করে নিউইয়র্কে পড়াশোনা করতে যান রণবীর। সেখানে তিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। সেই সময়ে দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন অভিনেতা। পরবর্তীকালে অবশ্য রণবীর বলেছিলেন, ফিল্মস্কুলে শেখা কোনও বিদ্যা ও অভিজ্ঞতাই পরবর্তীকালে বলিউডে কেরিয়ার তৈরির সময় তাঁর তেমন কাজে লাগেনি। 

পড়াশোনা শেষ করে মুম্বইতে ফিরে আসেন রণবীর। ব্ল্যাক (Black) ছবিতে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন রণবীর। এই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে রণবীর তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন সকাল থেকে রাত পর্যন্ত তাঁকে শ্যুটিং ফ্লোরে কাজ করতে হত। মার খাওয়া থেকে শুরু করে হেনস্থা, এমনকি ফ্লোর পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে রণবীরকে। কিন্তু তিনি রোজ কিছু না কিছু নতুন শিখতেন।

আরও পড়ুন: Puja 2022: সাবেকি সুতির পোশাক, আরামদায়ক জুতো, ঋতাভরীর পুজোর সাজ সাতকাহন

রণবীর প্রথম ছবি শুরু করে 'সাঁওয়ারিয়া'  (Saawariya) ছবিতে। এই ছবিতে রণবীরের বিপরীতে ছিলেন সোনম কপূর (Sonam Kapoor)। বলিউডে এটি তাঁরও প্রথম ছবি। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল 'সাঁওয়ারিয়া'। বক্স অফিসে 'ওম শান্তি ওম' সাফল্য পেলেও দাগ কাটতে পারেনি 'সাঁওয়ারিয়া'। 

এরপরে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'ওয়েক আপ সিড' (Wake Up Sid), আজব প্রেম কি গজব কাহানি ( Ajab Prem Ki Ghazab Kahani), ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Ye Jawani Hai Diwani)... তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে, অফারও এসেছে প্রচুর। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ব্রহ্মাস্ত্র (Bramhastra) বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।

এবিপি লাইভের তরফ থেকে রনবীর কপূরকে জন্মদিনের শুভেচ্ছা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget